The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নতুন চমক, স্পেশাল গেস্ট হিসেবে রাফসান ‘ছোট ভাই’ ও সুনেহরা

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নতুন চমক, স্পেশাল গেস্ট হিসেবে রাফসান ‘ছোট ভাই’ ও সুনেহরা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে কাজল আরেফিন অমির জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৪’।

নতুন চ্যাপ্টারে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক। ব্যাচেলরদের চিরচেনা হাসি, মজা ও পাগলামির সঙ্গে এবার বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান ‘ছোট ভাই’ এবং সুনেহরাকে।

আগের চ্যাপ্টারে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল উন্মাদনা ঘিরে নানা হাস্যরসাত্মক ঘটনা দেখা গেছে। এবার গল্পে নতুন চরিত্রদের উপস্থিতি ব্যাচেলর ফ্ল্যাটের পরিচিত পরিবেশে নতুন মোড় আনবে বলে ধারণা করা হচ্ছে।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর আগের চ্যাপ্টার দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর দ্রুত নতুন পর্ব নিয়ে ফিরেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। চ্যাপ্টার ১৪-এ মোট ৮টি নতুন পর্ব প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে বঙ্গ প্ল্যাটফর্মে দর্শকরা পর্ব ১০৫ থেকে ১১২ পর্যন্ত নতুন পর্বগুলো একযোগে উপভোগ করতে পারবেন।

সাগর জাহানের নির্মাণে আসছে ‘রুমালে গাঁথা ভালোবাসা’

সাগর জাহানের নির্মাণে আসছে ‘রুমালে গাঁথা ভালোবাসা’

দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান শেষে সম্প্রতি দেশে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার। দেশে ফিরেই অভিনয়ের কাজে ব্যস্ত হয়ে উঠেছেন তারা। এরই মধ্যে জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের পরিচালনায় একক নাটক ‘রুমালে গাঁথা ভালোবাসা’-এর শুটিং শেষ করেছেন দুজন।

কামরুল আহসানের রচনায় নির্মিত নাটকটিতে ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার ছাড়াও অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, ইরফান সাজ্জাদ ও পারসা ইভানা।

সাধারণত নিজের লেখা চিত্রনাট্যেই নাটক নির্মাণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন নির্মাতা সাগর জাহান। তবে ‘রুমালে গাঁথা ভালোবাসা’ নাটকের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। কামরুল আহসানের গল্পভাবনা পছন্দ হওয়ায় নাটকটি পরিচালনায় আগ্রহী হন তিনি।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফখরুল বাশার মাসুম বলেন, দেশে ফিরেই টানা কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। সাগর জাহানের পরিচালনায় নাটকটির কাজ শেষ করতে পেরে ভালো লেগেছে বলেও জানান এই অভিনেতা।

তিনি বলেন, নাটকটি সুন্দর ও মার্জিত গল্পের। এতে তিনি পারসা ইভানার বাবার চরিত্রে অভিনয় করেছেন। কাজটি দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে মিলি বাশার জানান, প্রায় ৫০ দিন কানাডায় স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই আবার অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সাগর জাহানের নাটকটির কাজ তার কাছে বেশ ভালো লেগেছে বলেও জানান এই অভিনেত্রী।

নাটকটির শুটিংয়ে পুরো টিম আন্তরিকতার সঙ্গে কাজ করেছে উল্লেখ করে মিলি বাশার বলেন, এখন নাটকটি প্রচারের অপেক্ষায় রয়েছেন তারা।

প্রযোজনা সূত্রে জানা গেছে, নাটকটির অন্যান্য কাজ শেষ করে শিগগিরই একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে এটি প্রচার করা হবে।