তারেক রহমানকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা জামায়াত আমিরের - The Future Press

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Thursday, December 25, 2025

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা জামায়াত আমিরের


 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি স্বাগত জানান।

পোস্টে জামায়াত আমির লেখেন—‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’



এর আগে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাসিত জীবনের সমাপ্তি টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেন। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর থেকে ৩০০ ফুটের উদ্দেশে রওনা দেন তিনি।

বিমানবন্দরে বহু মানুষ, বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত হয়ে তারেক রহমানের বাসকে হাত নেড়ে স্বাগত জানান। এ ছাড়া বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা রাস্তার দুপাশে অবস্থান নেন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা দেখা গেছে।

সূত্র : আমার দেশ

No comments:

Post Bottom Ad

Pages

Copyright © 2025 Futurepress24 -All Rights Reserved