সত্য হয়েছে দুটি, শুইচিনের তৃতীয় ভবিষ্যদ্বাণী ‘যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র’ - The Future Press

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Friday, March 6, 2026

সত্য হয়েছে দুটি, শুইচিনের তৃতীয় ভবিষ্যদ্বাণী ‘যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র’

 

চীনের বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক শুইচিন জিয়াংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সংঘাত নিয়ে পূর্বাভাস দিয়েছেন। ভিডিওটি ২০২৪ সালের মে মাসে রেকর্ড করা হয়েছিল।

জিয়াং, যিনি বেইজিংয়ে দর্শন ও ইতিহাস পড়ান এবং ইয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তার ইউটিউব চ্যানেল ‘প্রেডিকটিভ হিস্ট্রি’-তে বিভিন্ন বৈশ্বিক ঘটনার বিশ্লেষণ এবং পূর্বাভাস দেন। তার চ্যানেলে ১৫ লাখের বেশি অনুসারী রয়েছে।

ভিডিওতে জিয়াং তিনটি ভবিষ্যদ্বাণী করেন: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসবেন। তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন। আর তৃতীয় ভবিষ্যদ্বাণী ছিলো যুক্তরাষ্ট্র ইরানের কাছে যুদ্ধে হেরে যাবে।

ভিডিওতে তিনি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান আক্রমণকে সিসিলি অভিযানের সঙ্গে তুলনা করেছেন। জিয়াং বলেন, ইরানের ভৌগোলিক অবস্থান, পাহাড়ি অঞ্চল, দীর্ঘ সরবরাহ পথ এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ যেকোনো সামরিক অভিযানকে দীর্ঘমেয়াদে ব্যর্থ করে দিতে পারে।

প্রথম দুই পূর্বাভাস ইতিমধ্যেই মিলেছে, যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তাকে ‘চীনের নস্ট্রাডামাস’ হিসেবে ডাকছে।

জিয়াং আরও সতর্ক করেছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর প্রমাণিত হতে পারে। তার বক্তব্য অনুযায়ী, ভূরাজনৈতিক চাপ এবং জটিল ভূগোলের কারণে সম্ভাব্য সামরিক সাফল্য দীর্ঘমেয়াদে কৌশলগত ব্যর্থতায় পরিণত হতে পারে।

No comments:

Post Bottom Ad

Pages

Copyright © 2025 Futurepress24 -All Rights Reserved