The Future Press
সর্বশেষ
লোড হচ্ছে...

ইরনি হামলার প্রভাবে ৭০০ মার্কিন সেনা ব্রেইন ইনজুরিতে আক্রান্ত

Friday, August 07, 2026 The Future press
ইরনি হামলার প্রভাবে ৭০০ মার্কিন সেনা ব্রেইন ইনজুরিতে আক্রান্ত

পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাসহ বিভিন্ন সংঘর্ষে প্রায় ৭০০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইরানের সঙ্গে সংঘাতের জেরে বহু মার্কিন সেনা ট্রমাটিক ব্রেন ইনজুরি (টিবিআই) বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। এসব আঘাতের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সামরিক কর্মকর্তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, আহতদের অধিকাংশই চিকিৎসা শেষে পুনরায় দায়িত্বে ফিরেছেন। তবে মস্তিষ্কে আঘাতের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে, বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে মার্কিন সেনাদের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য পুরোপুরি প্রকাশ করা হয়নি। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি হিসাবে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৫০০–এর বেশি সেনা আহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। হতাহতদের মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও রয়েছেন বলে দাবি করা হয়।

উল্লেখ্য, এসব তথ্যের বেশিরভাগই ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রকাশিত হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ এ বিষয়ে স্বাধীনভাবে একই ধরনের পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত করেনি।

সূত্র: পার্সটুডে, ইরানি গণমাধ্যম।