The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

Thursday, August 06, 2026 The National Press
ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার


 ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালিপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হনুফার বাড়ির উঠান থেকে তিনজনকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত স্থানীয় লোকজন ও সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করে মাদকগুলো জব্দ করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, জয়কালিপুর গ্রামের শিপন মিয়ার ছেলে তানভীর (১৯), হেকিম মিয়ার ছেলে বাবু মিয়া (২১) এবং অলিউল্লার ছেলে শুভ আহমেদ অন্তর (১৯)

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।