অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র - Future Press 24

Future Press 24
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলা
    • আন্তর্জাতিক
    • _এশিয়া
    • _মধ্যপ্রাচ্য
    • _ইউরোপ
    • অর্থ বাণিজ্য
    • _বিজ্ঞান প্রযুক্তি
    • সারাদেশ
    • _ঢাকা
    • _সিলেট
    • _রংপুর
    • _বরিশাল
    • _ময়মনসিংহ
    • _রাজশাহী
    • _চট্টগ্রাম
    • _ব্রাহ্মণবাড়িয়া
    • ভোটের হাওয়া

    শিরোনাম

    Home Top Ad

    Post Top Ad

    Tuesday, August 6, 2024

    Home আন্তর্জাতিক অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

    অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

    Futurepress24 Tuesday, August 06, 2024 আন্তর্জাতিক,

     


    বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। তারা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের  ঘোষণাকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে বাংলাদেশের সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা। নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে, আমরা সামনের দিনগুলোতে সবাইকে শান্ত ও সংযমের আহ্বান জানাই। মিলার বলেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো পরিবর্তনের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। 

    ৫ই আগস্ট স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মুখপাত্র মিলার। তার কাছে স্টেট ডিপার্টমেন্টের সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা জানতে চান। এক প্রশ্নে তিনি জানতে চান, বাংলাদেশে  স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কয়েক শ’ প্রাণহানির ঘটনা ঘটেছে। যার বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। কিন্তু পরিস্থিতি এখনো অস্পষ্ট।
    ছাত্রনেতা, বিরোধী দল, সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার গঠনের চেষ্টা করছে। আপনি কি অনুগ্রহ করে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে আরও বিশদভাবে বলবেন?

    জবাবে মিলার বলেন, এখানে কয়েকটি বিষয় জড়িত। প্রথমত, যারা গত কয়েক সপ্তাহে সহিংসতায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা। আমরা এখন সহিংসতার অবসান এবং জবাবদিহিতাকে সমর্থন করার দিকে মনোযোগী হয়েছি। গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করি আমরা।

    মুশফিক আরও জানতে চান, আপনি জবাবদিহিতার কথা বলেছেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এবং তিনি পশ্চিমা দেশগুলোর কোনো একটিতে আশ্রয় পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। যুক্তরাষ্ট্র কি হাসিনাকে প্রবেশের অনুমতি দেবে? যেহেতু তিনি মানবতাবিরোধী অপরাধ করেছেন। এই প্রশ্নের জবাবে মিলার বলেছেন তিনি এ বিষয়ে অবগত নন।

    অন্য একজন সাংবাদিক মিলারের কাছে জানতে চান, বাংলাদেশে সরকারের সাম্প্রতিক পতন সম্পর্কে ইতিমধ্যেই আমরা জেনেছি। সেখানে ব্যাপক সহিংসতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু এবং সাধারণ জনগণের বিরুদ্ধে যে নৃশংসতার খবর পাওয়া যায় তা মোকাবিলায় যুক্তরাষ্ট্র বা এর পররাষ্ট্র দপ্তর কী ব্যবস্থা নিচ্ছে?

    জবাবে মিলার বলেন, এক্ষেত্রে আমি যা বলছি, প্রথমত আমরা আজকে যা বলছি তা হলো- সহিংসতার অবসান এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এখন জবাবদিহিতা কীভাবে নেয়া হবে এটি বাংলাদেশের আইনের অধীনে নিশ্চিত করতে হবে। সহিংসতার জন্য যিনিই দায়ী হোন তাকে আইনের আওতায় আনা উচিত।

    একজন সাংবাদিক আরও জানতে চান, যুক্তরাষ্ট্র কি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সামরিক বাহিনীকে সমর্থন করে? জবাবে মিলার বলেন, আমরা বলতে চাই- জনগণই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মিলারের কাছে আরেক সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনী বা সাবেক সরকারের সঙ্গে কি যোগাযোগ করেছে?  মিলার এ বিষয়ে বলেন, আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। দূতাবাস থেকে  যোগাযোগ হতে পারে, কিন্তু আমি এর কোনো বিষয় সম্পর্কেই অবগত নই। 

    ওই সাংবাদিক আরও জানতে চান, বাংলাদেশের সঙ্গে মার্কিন সরকার বেশ কিছু ইস্যুতে কাজ করছিল যা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনার কী মনে হয় সাম্প্রতিক ইস্যু কী রোহিঙ্গা শরণার্থীদের আবাসনকে প্রভাবিত করবে? জবাবে মিলার বলেন, বাংলাদেশে শরণার্থীদের সহায়তা করার জন্য প্রায় ২ বিলিয়ন ডলার প্রদান করেছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে কী হবে এ বিষয়ে এখন কোনো মন্তব্য নেই। সরকারের সঙ্গে এই কর্মসূচিগুলো প্রভাবিত হোক এটি আমি চাই না। আমরা মনে করি যে, বাংলাদেশের এই শরণার্থীদের সহযোগিতা অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ এবং তাদের সঙ্গে কাজ চালিয়ে যাবো।
    স্টেট ডিপার্টমেন্টের আরেক সংবাদদাতা মিলারের কাছে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করেন। তিনি জানতে চান, আমি অনুমান করছি বাংলাদেশে একটি নতুন অভ্যুত্থান হয়েছে যদিও ক্ষমতা হস্তান্তর নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। আমি জানতে চাই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহায়তা কী অব্যাহত থাকবে? বিশেষ করে সামরিক সহায়তা? জবাবে মিলার বলেন, আমরা জানি যে, সেখানকার সরকার পদত্যাগ করেছে। তবে কীভাবে পদত্যাগ হয়েছে তার বিস্তারিত তথ্য নেই আমাদের কাছে। এটি স্পষ্টতই আর্থিক প্রশ্নে ২০২৩ সালের অর্থবছরে যুক্তরাষ্ট্র ২১২ মিলিয়নেরও বেশি সহায়তা প্রদান করেছে। এসব কর্মসূচির বিষয়ে আমাদের কোনো বাধা নেই আমরা সেগুলো অব্যাহত রাখতে চাই। এ ছাড়া ২০১৭ সালের আগস্ট থেকে আমরা রোহিঙ্গা ইস্যুতে ২ বিলিয়নের বেশি মানবিক সহায়তা প্রদান করেছি। 
     

    Tags # আন্তর্জাতিক
    Share This
    Author Image

    About Futurepress24

    আন্তর্জাতিক
    by Futurepress24 at Tuesday, August 06, 2024
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Tags আন্তর্জাতিক

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Post Bottom Ad

    Author Details

    Follow Us

    🔴 লাইভ নিউজ
    লোড হচ্ছে...

    Socialize

    • facebook count=200k;
      Followers
    • youtube count=50k;
      Followers
    • instagram count=849;
      Followers
    ভোটের হাওয়া
    লোড হচ্ছে...

    About Us

    About Us

    Most Popular

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    পুতিন ও জেলেনস্কির সঙ্গে কী আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

    Top News

    Image

    Popular

    (no title)

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    পুতিন ও জেলেনস্কির সঙ্গে কী আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

    Recent

    Popular

    • নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
      নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
        আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালনের ...
    • ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
      ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
        এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার বিকেলে হাসপ...
    • সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
      সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
        সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের...
    •  ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
      ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
        নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদ...
    • কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
      কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
        সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, ১৭ বছর পরে কারামুক্ত হয়ে নির্বাচন করতে পারব-এটা কখনোই ভাবিনি। শুক্রব...

    Comments

    Archive

    Sponsor

    Technology

    Tags

    ১৬ ডিসেম্বর ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস DHAKA International live Live News Qouta Andolon অনলাইন ডেস্ক অর্থ-বাণিজ্য অর্থনীতি আইন ও বিচার আইন-আদালত আন্তর্জাতিক আবহাওয়া ইনকিলাব মঞ্চ এশিয়া কোটা আন্দোলন ক্যাম্পাস ক্রিকেট খেলা গণমাধ্যম গণমাধ্যমে গু*লি করে হত্যা ঘূর্ণিঝড় দিতওয়ার চট্টগ্রাম চাকরি জাতীয় জাতীয় ঐকমত্য কমিশন জীবনযাপন টি-টোয়েন্টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ট্রাম্প যুক্তরাষ্ট্র ডিজিটাল যুগ ঢাকা তারেক রহমান নিখোঁজ নির্বাচন পুতিন রাশিয়া বৈঠক প্রতারক চক্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রবাসী প্রবাসী বাংলাদেশি প্রেস সচিব শফিকুল আলম বন্যা ভূমিধস বরিশাল বাণিজ্য বাংলাদেশ বিজয় দিবস বিজ্ঞান প্রযুক্তি বিডিআর বিদ্রোহ বিনোদন বিশ্ব ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর ভোটের হাওয়া মধ্যপ্রাচ্য ময়মনসিংহ মিজানুর রহমান আজহারী মিডিয়া নিউজ মিডিয়া ব্যক্তিত্ব রংপুর রাজনীতি রাজশাহী রোগব্যাধি লাইভ নিউজ শাহবাগ শিক্ষার্থী শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীর আন্দোলন সবার ওপরে মুক্তিযুদ্ধ সর্বশেষ সংস্কার কমিশন আইন উপদেষ্টা সারা দেশ সারাদেশ সিলেট সৌদি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বাগত ২০২৬ হাদি

    Pages

    Connect Us

    █▓▒▒░░░Editor : Saifur Rahman Publisher: Junayed Ahmed Email: futurepress24@gmail.com Country: United States State: New York Region: Northeastern United States░░░▒▒▓█

    ❚█══About Us – Future Press 24══█❚

    ❚█══Future Press 24 delivers the latest news from around the world, covering politics, business, technology, sports, entertainment, and more. Our mission is to provide accurate, timely, and reliable news to keep you informed and engaged. We focus on clarity, credibility, and relevance, giving every story the attention it deserves. Stay updated with Future Press 24 for trustworthy news at your fingertips. ══█❚

    Contact Form

    Name

    Email *

    Message *

    Categories

    সর্বশেষ (497) জাতীয় (293) বাংলাদেশ (260) রাজনীতি (197) আন্তর্জাতিক (166) সারাদেশ (94) ভোটের হাওয়া (55) খেলা (30) নির্বাচন (19) মধ্যপ্রাচ্য (18) বিনোদন (12) ঢাকা (9) জীবনযাপন (8) অর্থ-বাণিজ্য (7) সৌদি (7) চট্টগ্রাম (6) আইন ও বিচার (3) বন্যা ভূমিধস (3) আইন-আদালত (2) ক্রিকেট (2) ডিজিটাল যুগ (2) বাণিজ্য (2) ব্রাহ্মণবাড়িয়া (2) অনলাইন ডেস্ক (1) আবহাওয়া (1) নিখোঁজ (1)
    Copyright © 2025 Futurepress24 -All Rights Reserved
    Crafted with by TemplatesYard | Distributed by Gooyaabi Templates