হাসিনার বিচারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান - Future Press 24

Future Press 24
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলা
    • আন্তর্জাতিক
    • _এশিয়া
    • _মধ্যপ্রাচ্য
    • _ইউরোপ
    • অর্থ বাণিজ্য
    • _বিজ্ঞান প্রযুক্তি
    • সারাদেশ
    • _ঢাকা
    • _সিলেট
    • _রংপুর
    • _বরিশাল
    • _ময়মনসিংহ
    • _রাজশাহী
    • _চট্টগ্রাম
    • _ব্রাহ্মণবাড়িয়া
    • ভোটের হাওয়া

    শিরোনাম

    Home Top Ad

    Post Top Ad

    Wednesday, February 5, 2025

    Home বাংলাদেশ রাজনীতি হাসিনার বিচারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

    হাসিনার বিচারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

    Futurepress24 Wednesday, February 05, 2025 বাংলাদেশ, রাজনীতি,

     


    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ হাসিনার বিচার না হলে, আগামীর নেতৃত্ব হত্যাকাণ্ডে উৎসাহ পাবে। তাই গণহত্যাকারী হাসিনার বিচারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাকে দ্রুত বিচরের আওতায় আনতে হবে। কোনোভাবেই তাকে ছাড়া যাবে না। পাশাপাশি দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত সরকার গঠন করতে হবে। আগামী দিনে মানুষের চাওয়া-পাওয়া পূরণে আমাদের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। 

    তিনি বলেন, হাসিনার অস্ত্রের সামনে একমাত্র বিএনপিই সেদিন সংস্কারের কথা বলেছিল, সেদিন মাঠে আর কেউ ছিল না।  

    ক্রসফায়ারে নিহত ফেনীর যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর উপহার প্রদান উপলক্ষে আজ বিকালে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    ফেনীর সোনাগাজী উপজেলার সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সোনাগাজীর যুবদল নেতা মাসুদের পরিবার ছাড়াও গত আন্দোলন-সংগ্রামে নিহত বৃহত্তর নোয়াখালীর প্রায় অর্ধশত নিহতের পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু প্রমুখ বক্তব্য রাখেন। 
        
    তারেক রহমান বলেন, ফেনীর সঙ্গে আমার রক্তের সম্পর্ক রয়েছে, এখানকার মানুষের সঙ্গে কথা বলা আমার জন্য আনন্দের। হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করতে সক্ষম হয়েছি। তবে গত ১৬ বছর ধরে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে।

    তিনি বলেন, সংস্কারের নামে কোনো ষড়যন্ত্র হলে দেশে অশান্তি সৃষ্টি হবে। যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তত দ্রুতই বাংলাদেশ সঠিক পথে হাঁটবে। বর্তমানে আমাদের ভেতর অনেক অনুচর প্রবেশ করে বিভ্রান্তি তৈরি করার নীলনকশা করছে বলেও জানান তিনি। 

    সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, উপদেষ্টারা আজ কাকে শত্রু পক্ষে দেখছে, সরকারের ভেতর এখনো হাসিনার দোসররা লুকিয়ে আছে। হাসিনা ইন্ডিয়ায় পাহাড়ের গুহায় বসে অনলাইন থেকে অবরোধ ডাকছে। আজকে অবাক হই সরকারি কর্মকর্তা হাসিনার জন্য লিফলেট বিতরণ করছে। এতো সাহস হয় কীভাবে। এর দায়ভার বর্তমান সরকারের। 

    তিনি বলেন, একটি দল আগে বলতো গণতন্ত্র হচ্ছে বিষ মাখানো দুধের মতো। কিন্তু তারা আজ যে খেলায় মেতেছে তা জনগণ বুঝে। শেখ হাসিনার আঁচল ধরে অতীতে অনেকেই রাজনীতিতে পুনর্বাসন হয়েছে। 

    বরকত উল্লাহ বুলু বলেন, আমরা তারেক রহমানের নানার বাড়িতে এসেছি, অতিথি হয়ে নয়। বেড়াতে এসেছি। ছাত্রদের রাজনৈতিক দলের বিষয়টি অস্বস্তির। 

    সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ন্যূনতম সংস্কার করে নির্বাচনের সুযোগ করে দিন। ১৭ বছরের বিএনপির শ্রম ঘাম ও রক্তের উপর আপনারা উপদেষ্টা হয়েছেন। বিএনপি শুধু বড় দল নয়, এই মুহূর্তে আজকের বাংলাদেশের বৃহত্তম দল।

    আবদুল আউয়াল মিন্টু বলেন, আমরা তারেক রহমানের অপেক্ষায় আছি। হাসিনা সরকারের হাতে একমাত্র ফেনীতেই ৩শত জন নিহত হয়েছেন। এর সবগুলো হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

    জয়নুল আবেদীন ফারুক বলেন, জুলাই আগস্টের আন্দোলনকারীদের মূল শক্তি ছিলেন তারেক রহমান। যারা হাসিনাকে এখন ক্ষমা করতে চায়, তারাই তাকে অতীতেও পুনর্বাসন করেছে। 

    শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ত্যাগ স্বীকার করা বিএনপির পরিবারের সঙ্গে আমাদের দল সব সময় রয়েছে। হাসিনার অত্যাচারের কাছে বিএনপি কখনো মাথা নত করেনি। ৫ তারিখের পরে অনেকেই হাসিনাকে ক্ষমা করে দিতে চায়। শুধু হাসিনাই নয়, তার দোসরাদেরও বিচার করতে হবে। 

    সাবেক এমপি রেহানা আক্তার রানু বলেন, আগে আমরা বলতাম চশমাওয়ালা বুবুজান, নৌকা লইয়া পালাই যান। আজ কিন্তু তাই হয়েছে। শেখ হাসিনা ভারতে গিয়ে রোহিঙ্গার মতো আশ্রয় নিয়েছে। 

    Tags # বাংলাদেশ # রাজনীতি
    Share This
    Author Image

    About Futurepress24

    রাজনীতি
    by Futurepress24 at Wednesday, February 05, 2025
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Tags বাংলাদেশ, রাজনীতি

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Post Bottom Ad

    Author Details

    Follow Us

    🔴 লাইভ নিউজ
    লোড হচ্ছে...

    Socialize

    • facebook count=200k;
      Followers
    • youtube count=50k;
      Followers
    • instagram count=849;
      Followers
    ভোটের হাওয়া
    লোড হচ্ছে...

    About Us

    About Us

    Most Popular

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    পুতিন ও জেলেনস্কির সঙ্গে কী আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

    Top News

    Image

    Popular

    (no title)

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    পুতিন ও জেলেনস্কির সঙ্গে কী আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

    Recent

    Popular

    • নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
      নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
        আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালনের ...
    • ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
      ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
        এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার বিকেলে হাসপ...
    • সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
      সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
        সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের...
    •  ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
      ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
        নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদ...
    • কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
      কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
        সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, ১৭ বছর পরে কারামুক্ত হয়ে নির্বাচন করতে পারব-এটা কখনোই ভাবিনি। শুক্রব...

    Comments

    Archive

    Sponsor

    Technology

    Tags

    ১৬ ডিসেম্বর ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস DHAKA International live Live News Qouta Andolon অনলাইন ডেস্ক অর্থ-বাণিজ্য অর্থনীতি আইন ও বিচার আইন-আদালত আন্তর্জাতিক আবহাওয়া ইনকিলাব মঞ্চ এশিয়া কোটা আন্দোলন ক্যাম্পাস ক্রিকেট খেলা গণমাধ্যম গণমাধ্যমে গু*লি করে হত্যা ঘূর্ণিঝড় দিতওয়ার চট্টগ্রাম চাকরি জাতীয় জাতীয় ঐকমত্য কমিশন জীবনযাপন টি-টোয়েন্টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ট্রাম্প যুক্তরাষ্ট্র ডিজিটাল যুগ ঢাকা তারেক রহমান নিখোঁজ নির্বাচন পুতিন রাশিয়া বৈঠক প্রতারক চক্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রবাসী প্রবাসী বাংলাদেশি প্রেস সচিব শফিকুল আলম বন্যা ভূমিধস বরিশাল বাণিজ্য বাংলাদেশ বিজয় দিবস বিজ্ঞান প্রযুক্তি বিডিআর বিদ্রোহ বিনোদন বিশ্ব ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর ভোটের হাওয়া মধ্যপ্রাচ্য ময়মনসিংহ মিজানুর রহমান আজহারী মিডিয়া নিউজ মিডিয়া ব্যক্তিত্ব রংপুর রাজনীতি রাজশাহী রোগব্যাধি লাইভ নিউজ শাহবাগ শিক্ষার্থী শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীর আন্দোলন সবার ওপরে মুক্তিযুদ্ধ সর্বশেষ সংস্কার কমিশন আইন উপদেষ্টা সারা দেশ সারাদেশ সিলেট সৌদি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বাগত ২০২৬ হাদি

    Pages

    Connect Us

    █▓▒▒░░░Editor : Saifur Rahman Publisher: Junayed Ahmed Email: futurepress24@gmail.com Country: United States State: New York Region: Northeastern United States░░░▒▒▓█

    ❚█══About Us – Future Press 24══█❚

    ❚█══Future Press 24 delivers the latest news from around the world, covering politics, business, technology, sports, entertainment, and more. Our mission is to provide accurate, timely, and reliable news to keep you informed and engaged. We focus on clarity, credibility, and relevance, giving every story the attention it deserves. Stay updated with Future Press 24 for trustworthy news at your fingertips. ══█❚

    Contact Form

    Name

    Email *

    Message *

    Categories

    সর্বশেষ (497) জাতীয় (293) বাংলাদেশ (260) রাজনীতি (197) আন্তর্জাতিক (166) সারাদেশ (94) ভোটের হাওয়া (55) খেলা (30) নির্বাচন (19) মধ্যপ্রাচ্য (18) বিনোদন (12) ঢাকা (9) জীবনযাপন (8) অর্থ-বাণিজ্য (7) সৌদি (7) চট্টগ্রাম (6) আইন ও বিচার (3) বন্যা ভূমিধস (3) আইন-আদালত (2) ক্রিকেট (2) ডিজিটাল যুগ (2) বাণিজ্য (2) ব্রাহ্মণবাড়িয়া (2) অনলাইন ডেস্ক (1) আবহাওয়া (1) নিখোঁজ (1)
    Copyright © 2025 Futurepress24 -All Rights Reserved
    Crafted with by TemplatesYard | Distributed by Gooyaabi Templates