বাংলাদেশ বিশ্বব্যাপী গণতান্ত্রিক পশ্চাৎ যাত্রার ধারা ঘুরিয়ে দিতে পারে : ইইউ রাষ্ট্রদূত - Future Press 24

Future Press 24
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলা
    • আন্তর্জাতিক
    • _এশিয়া
    • _মধ্যপ্রাচ্য
    • _ইউরোপ
    • অর্থ বাণিজ্য
    • _বিজ্ঞান প্রযুক্তি
    • সারাদেশ
    • _ঢাকা
    • _সিলেট
    • _রংপুর
    • _বরিশাল
    • _ময়মনসিংহ
    • _রাজশাহী
    • _চট্টগ্রাম
    • _ব্রাহ্মণবাড়িয়া
    • ভোটের হাওয়া

    শিরোনাম

    Home Top Ad

    Post Top Ad

    Tuesday, December 2, 2025

    Home জাতীয় বাংলাদেশ বিশ্বব্যাপী গণতান্ত্রিক পশ্চাৎ যাত্রার ধারা ঘুরিয়ে দিতে পারে : ইইউ রাষ্ট্রদূত

    বাংলাদেশ বিশ্বব্যাপী গণতান্ত্রিক পশ্চাৎ যাত্রার ধারা ঘুরিয়ে দিতে পারে : ইইউ রাষ্ট্রদূত

    Futurepress24 Tuesday, December 02, 2025 জাতীয়,

     


    বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আজ আশাবাদ ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, এখন সেই সময়, যখন ঢাকা প্রমাণ করতে পারে যে—বৈশ্বিক গণতান্ত্রিক পশ্চাৎ যাত্রার প্রবণতা উল্টে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে।

    আজ সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি আগামী বছরে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এক প্রশ্নের জবাবে মিলার বলেন, তিনি মনে করেন—দেশের সব অংশীজনের উচিত বহু বছর পর প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সম্ভাবনার দিকে খুব গুরুত্ব সহকারে মনযোগ দেওয়া। তিনি বলেন, আমি যে বার্তাটি দিতে চাই তা হলো—এটি এই দেশের জন্য সেই মুহূর্ত, যখন দেশটি দেখাতে পারে যে, গণতন্ত্রের পশ্চাৎ যাত্রা রুখে দেওয়ার প্রবণতায় বাংলাদেশ ব্যতিক্রম। তিনি আরো বলেন, এটি এমন একটি সময়, যখন দেশটি প্রচলিত ধারা বদলে দিতে পারে, আন্তর্জাতিক অংশীদারদের কাছে নিজেদের ভাবমূর্তি নতুন করে তৈরি করতে পারে এবং দেখাতে পারে যে—নির্বাচনটি যথাযথ ও পেশাদারভাবে আয়োজন করতে সক্ষম। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) যে পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি খুবই আশাবাদী। তিনি আরো বলেন, আমরা দেখছি নির্বাচন কমিশন সম্ভাব্য সব ধরনের জটিলতা আগে থেকেই বিবেচনায় নিচ্ছে এবং সেসব ঝুঁকি মোকাবেলায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ইইউ রাষ্ট্রদূত বলেন, এই কাজ চলমান... অবশ্য আমরা এখনো নির্বাচনের তফসিল পাইনি। তবে সেই ঘোষণার অপেক্ষায় আছি। এরপর আমরা দীর্ঘদিন পর বাংলাদেশে প্রথম গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখব। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন সময়মতো, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে। এ ধরনের নির্বাচন বাংলাদেশের জন্য তার গণতান্ত্রিক যাত্রাপথে নতুনভাবে গল্প বলার এক বড় সুযোগ। রাষ্ট্রদূত বলেন, গত সপ্তাহান্তে আমি নির্বাচন কমিশনের প্রধানের সঙ্গে একটি মক মহড়ায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে নিশ্চিত করা হচ্ছিল যে— কমিশন এমন নির্বাচনের জন্য প্রস্তুত, যে নির্বাচনে শুধু পপুলার ভোটই নয়, বরং জুলাই সনদ নিয়ে গণভোটও একসঙ্গে অনুষ্ঠিত হবে। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের লজিস্টিক চ্যালেঞ্জগুলো সম্পর্কে নির্বাচন কমিশনের অগ্রিম প্রস্তুতি ও সুদূরপ্রসারী বিবেচনা আমাকে মুগ্ধ করেছে।

    তিনি আরো বলেন, ইইউ বাংলাদেশ নির্বাচন কমিশনের অঙ্গীকার এবং পেশাদারিকে স্বীকৃতি দেয় এবং তাদের যথাযথভাবে প্রস্তুত নির্বাচন পরিচালনার সক্ষমতার প্রতি আস্থা রাখে। তিনি জানান, ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক আয়োজন হতে যাচ্ছে বাংলাদেশে, আর তা পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন একটি বৃহত্তর নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

    তিনি বলেন, এটি নির্বাচন প্রক্রিয়ার প্রতি আমাদের আস্থা এবং এই বৈচিত্র্যময় দেশের নির্বাচনী প্রচেষ্টার প্রতি আমাদের সমর্থনেরই প্রতীক।

    স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশে এমন একটি প্রজন্ম আছে, যারা পূর্বের নির্বাচনে অংশ নেয়নি। অর্থাৎ আপনারা এমন একটি সম্পূর্ণ প্রজন্ম, বা আরো বেশি মানুষ পেয়েছেন, যারা কখনো ভোট দেয়নি। এটি একটি চ্যালেঞ্জ হবে। কারণ, মানুষকে জানতে হবে নির্বাচনের দিন বা গণভোটের দিন কিভাবে ভোট প্রদান করতে হয়, কী করতে হয়।

    আজ সকাল ১০টা ৪৫ মিনিটে ইইউ রাষ্ট্রদূতের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে সাক্ষাৎ করতে যায়।

    দলে ছিলেন—ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জরিনা, রাজনৈতিক বিষয়ে ফার্স্ট সেক্রেটারি সেবাস্তিয়ান রিগার-ব্রাউন এবং ইউরোপীয় কমিশনের নীতিনির্ধারণী কর্মকর্তা জুলেস সাইটজ।

    সূত্র: কালের কণ্ঠ

    Tags # জাতীয়
    Share This
    Author Image

    About Futurepress24

    জাতীয়
    by Futurepress24 at Tuesday, December 02, 2025
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Tags জাতীয়

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Post Bottom Ad

    Author Details

    Follow Us

    🔴 লাইভ নিউজ
    লোড হচ্ছে...

    Socialize

    • facebook count=200k;
      Followers
    • youtube count=50k;
      Followers
    • instagram count=849;
      Followers
    ভোটের হাওয়া
    লোড হচ্ছে...

    About Us

    About Us

    Most Popular

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    পুতিন ও জেলেনস্কির সঙ্গে কী আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

    Top News

    Image

    Popular

    (no title)

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    পুতিন ও জেলেনস্কির সঙ্গে কী আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

    Recent

    Popular

    • নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
      নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
        আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালনের ...
    • ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
      ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
        এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার বিকেলে হাসপ...
    • সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
      সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
        সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের...
    •  ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
      ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
        নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদ...
    • কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
      কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
        সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, ১৭ বছর পরে কারামুক্ত হয়ে নির্বাচন করতে পারব-এটা কখনোই ভাবিনি। শুক্রব...

    Comments

    Archive

    Sponsor

    Technology

    Tags

    ১৬ ডিসেম্বর ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস DHAKA International live Live News Qouta Andolon অনলাইন ডেস্ক অর্থ-বাণিজ্য অর্থনীতি আইন ও বিচার আইন-আদালত আন্তর্জাতিক আবহাওয়া ইনকিলাব মঞ্চ এশিয়া কোটা আন্দোলন ক্যাম্পাস ক্রিকেট খেলা গণমাধ্যম গণমাধ্যমে গু*লি করে হত্যা ঘূর্ণিঝড় দিতওয়ার চট্টগ্রাম চাকরি জাতীয় জাতীয় ঐকমত্য কমিশন জীবনযাপন টি-টোয়েন্টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ট্রাম্প যুক্তরাষ্ট্র ডিজিটাল যুগ ঢাকা তারেক রহমান নিখোঁজ নির্বাচন পুতিন রাশিয়া বৈঠক প্রতারক চক্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রবাসী প্রবাসী বাংলাদেশি প্রেস সচিব শফিকুল আলম বন্যা ভূমিধস বরিশাল বাণিজ্য বাংলাদেশ বিজয় দিবস বিজ্ঞান প্রযুক্তি বিডিআর বিদ্রোহ বিনোদন বিশ্ব ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর ভোটের হাওয়া মধ্যপ্রাচ্য ময়মনসিংহ মিজানুর রহমান আজহারী মিডিয়া নিউজ মিডিয়া ব্যক্তিত্ব রংপুর রাজনীতি রাজশাহী রোগব্যাধি লাইভ নিউজ শাহবাগ শিক্ষার্থী শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীর আন্দোলন সবার ওপরে মুক্তিযুদ্ধ সর্বশেষ সংস্কার কমিশন আইন উপদেষ্টা সারা দেশ সারাদেশ সিলেট সৌদি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বাগত ২০২৬ হাদি

    Pages

    Connect Us

    █▓▒▒░░░Editor : Saifur Rahman Publisher: Junayed Ahmed Email: futurepress24@gmail.com Country: United States State: New York Region: Northeastern United States░░░▒▒▓█

    ❚█══About Us – Future Press 24══█❚

    ❚█══Future Press 24 delivers the latest news from around the world, covering politics, business, technology, sports, entertainment, and more. Our mission is to provide accurate, timely, and reliable news to keep you informed and engaged. We focus on clarity, credibility, and relevance, giving every story the attention it deserves. Stay updated with Future Press 24 for trustworthy news at your fingertips. ══█❚

    Contact Form

    Name

    Email *

    Message *

    Categories

    সর্বশেষ (497) জাতীয় (293) বাংলাদেশ (260) রাজনীতি (197) আন্তর্জাতিক (166) সারাদেশ (94) ভোটের হাওয়া (55) খেলা (30) নির্বাচন (19) মধ্যপ্রাচ্য (18) বিনোদন (12) ঢাকা (9) জীবনযাপন (8) অর্থ-বাণিজ্য (7) সৌদি (7) চট্টগ্রাম (6) আইন ও বিচার (3) বন্যা ভূমিধস (3) আইন-আদালত (2) ক্রিকেট (2) ডিজিটাল যুগ (2) বাণিজ্য (2) ব্রাহ্মণবাড়িয়া (2) অনলাইন ডেস্ক (1) আবহাওয়া (1) নিখোঁজ (1)
    Copyright © 2025 Futurepress24 -All Rights Reserved
    Crafted with by TemplatesYard | Distributed by Gooyaabi Templates