দূষিত বাতাসে বছরে ১০ লাখ মানুষের অকাল মৃত্যু - Future Press 24

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Thursday, December 18, 2025

দূষিত বাতাসে বছরে ১০ লাখ মানুষের অকাল মৃত্যু

 


দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুস সাত্তার জানান, তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন। এর আগে গত ১২ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন যে, পরিস্থিতি অনুকূলে থাকলে ২৫ ডিসেম্বরই তারেক রহমান বাংলাদেশে ফিরবেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন তারেক রহমান। দীর্ঘ প্রায় ১৭ বছর পর তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীজুড়ে তাকে স্বাগত জানাতে বড় ধরনের প্রস্তুতির পরিকল্পনা করছে দলটি।

সূত্র : আমার সংবাদ

No comments:

Post Bottom Ad

Pages

Copyright © 2025 Futurepress24 -All Rights Reserved