পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পাকিস্তান দারুণ জবাব দিচ্ছে, নয়তো হস্তক্ষেপ করতাম।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্ভাব্য কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে কি না—এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি চাইলে হস্তক্ষেপ করতে পারেন। তবে পাকিস্তানের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে, সেটিকেই অগ্রাধিকার দিচ্ছেন।
ট্রাম্প বলেন, ‘আমি (হস্তক্ষেপ) করতে পারি। কিন্তু আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। খুব, খুব ভালো। সেখানে একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন, একজন দুর্দান্ত জেনারেল আছেন—এমন দুই নেতা, যাদের আমি সত্যিই অনেক শ্রদ্ধা করি।’
ট্রাম্পের বিশ্বাস আফগানিস্তানের বিপক্ষে যুদ্ধে পাকিস্তান খুব শক্তভাবে এগিয়ে যাচ্ছে। ঠিক ওই কারণেই ওয়াশিংটন এ পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে আগ্রহী নয়।
পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’-এ এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন। আফগানিস্তানও পাকিস্তানি সেনার মৃত্যুর তথ্য দিয়েছে। দুদেশের মাঝে এখনও উত্তেজনা চলছে।
No comments:
Post a Comment