গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব প্রাথমিক বিদ্যালয়, বিনাপনি স্কুল, দূর্গাপুর হাইস্কুল, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বুধবার সন্ধ্যায় রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে একটি ককটেল বিস্ফোরিত হয়।
এছাড়া অন্য দুটি কেন্দ্রে সামনে আরও দুটি ককটেল ফাটানো হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। বর্তমানে সংশ্লিষ্টদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে।
উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
No comments:
Post a Comment