বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় সেনাবাহিনীসহ যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। নারীদের ভোট কেন্দ্রে বাধা দেওয়ার ঘটনায় উত্তেজনা বৃদ্ধি পায়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে ৫-৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।অপরদিকে, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া এবং প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম,এ,এইচ সেলিম ও জামায়াত প্রার্থী মনজুরুল হক রাহাদ।
No comments:
Post a Comment