আরব আমিরাতে আটক ২৫ প্রবাসী অচিরেই মুক্তি পাবে - The Future Press

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Friday, November 28, 2025

আরব আমিরাতে আটক ২৫ প্রবাসী অচিরেই মুক্তি পাবে

 

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আরব আমিরাতে আটক প্রবাসীদের মধ্যে ১৮৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে দেশটির কারাগারে এখনও ২৫ জন বন্দি রয়েছেন। তাদের অচিরেই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ড. আসিফ নজরুল লিখেছেন, আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্য পেয়েছে। আরব আমীরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি থাকা ২৫ জনের মধ্যে ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।

তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আরব আমিরাতে বাংলাদেশের দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

এর আগে, গত ৭ আগস্ট আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আবুধাবীতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের বৈঠককালে ২৫ জন বন্দির তালিকাসহ সমস্ত যোগাযোগের তথ্য সম্বলিত হার্ডকপি হস্তান্তর করা হয়।

দূতাবাসের মাধ্যমে কার্যক্রমকে আরও দ্রুত ও ফলপ্রসু করার উদ্দেশ্যে ২১ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সেখানে মিনিস্টার অব জাস্টিস আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নোয়ামির কাছে একটি অনুরোধপত্র পাঠান।

এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই ২৫ জনের পাসপোর্ট কপি ও ভিসা নম্বর দূতাবাসের কাছে চাওয়া হয়। দূতাবাস ৩০ সেপ্টেম্বর সমস্ত তথ্য নোট ভারবাল আকারে প্রেরণ করে।

উল্লেখ্য, আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে বিক্ষোভের ঘটনায় বিভিন্ন মেয়াদের বহু প্রবাসীকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরপর আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশিদের সাজা মওকুফের জন্য অনুরোধ করেন। এতে সাড়া দিয়ে প্রাথমিকভাবে ১৮৮ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়।

No comments:

Post Bottom Ad

Pages

Copyright © 2025 Futurepress24 -All Rights Reserved