জোটের হিসাব–নিকাশে গরমিল - Future Press 24

Future Press 24
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলা
    • আন্তর্জাতিক
    • _এশিয়া
    • _মধ্যপ্রাচ্য
    • _ইউরোপ
    • অর্থ বাণিজ্য
    • _বিজ্ঞান প্রযুক্তি
    • সারাদেশ
    • _ঢাকা
    • _সিলেট
    • _রংপুর
    • _বরিশাল
    • _ময়মনসিংহ
    • _রাজশাহী
    • _চট্টগ্রাম
    • _ব্রাহ্মণবাড়িয়া
    • ভোটের হাওয়া

    শিরোনাম

    Home Top Ad

    Post Top Ad

    Sunday, December 7, 2025

    Home ভোটের হাওয়া রাজনীতি সর্বশেষ জোটের হিসাব–নিকাশে গরমিল

    জোটের হিসাব–নিকাশে গরমিল

    Futurepress24 Sunday, December 07, 2025 ভোটের হাওয়া, রাজনীতি, সর্বশেষ,


     আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে পাল্টে যাচ্ছে জোটের হিসাবনিকাশ। বিশেষ করে বিএনপি প্রথম দফায় ২৩৭ আসনে দলীয় সম্ভাব্য মনোনয়ন ঘোষণার পর শরিক দলগুলো আশা করেছিল ৬৩ আসনের বেশির ভাগই তাদের ছাড় দেবে। কিন্তু বৃহস্পতিবার আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। এসব আসনের বেশ কয়েকটিতে শরিক দলগুলো প্রচারণা চালাচ্ছে। শরিকদের জন্য এখনো কোনো আসনই আনুষ্ঠানিক ছাড় দেয়নি বিএনপি। বিএনপির এমন সিদ্ধান্তে শরিক দলগুলোর মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে যেসব দল একসঙ্গে মাঠে ছিল তাদের নিয়ে বিএনপির একযোগে ভোট করা অসম্ভব হয়ে উঠছে। এ অবস্থায় দীর্ঘদিনের শরিক দলগুলো বিএনপিবিরোধী প্ল্যাটফর্ম জামায়াতের সঙ্গে ভোট করার ঘোষণা দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এদিকে জামায়াতে ইসলামী ৩০০ আসনে একক প্রার্থী ঘোষণা করলেও আটটি দলের পক্ষে একক প্রার্থী দেওয়ার লক্ষ্যে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছে। ১০০ আসনে শরিকদের ছাড় দেওয়ার কথা বলছে দলটি। বিএনপি থেকে আসন ছাড়ের নিশ্চয়তা না পেয়ে অনেক দল জামায়াতের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। এ ছাড়াও বিএনপি ও জামায়াতের বাইরে নিত্যনতুন নির্বাচনি জোট গঠন হচ্ছে। সব মিলিয়ে জোটের হিসাবে শুরু হয়েছে গোলমাল।

    বিএনপি জোটে টানাপোড়েন : সংশ্লিষ্টরা বলছেন, আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে- এমন আভাস পেয়ে বিএনপি নিজেদের কৌশল বদলিয়েছে। তফসিল ঘোষণার আগ মুহূর্তে আসন বণ্টন নিয়ে দলগুলোর মধ্যে টানাপোড়েন বাড়ছে।  বিএনপি ও সমমনা দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া যাচ্ছে তাতে শেষ পর্যন্ত সর্বোচ্চ ১০-১২টি আসন মিত্র কিংবা সমমনা দলগুলোর জন্য ছেড়ে বাকি সব আসনেই দলীয় প্রার্থী দিতে পারে বিএনপি। এসব দলকে নিয়ে জোটবদ্ধ নির্বাচন হবে, নাকি আসনভিত্তিক সমঝোতা হবে- তাও এখনো চূড়ান্ত করেনি বিএনপি। তারা বলছেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনের যে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন ২৭২টি আসনে মনোনয়ন ঘোষণার মাধ্যমে প্রতিশ্রুতির বরখেলাপ করা হয়েছে। বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক অবসানের ঘোষণা দেয় লেবার পার্টি। ক্ষোভ প্রকাশ করে গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপি সমমনাদের সঙ্গে বসে আলোচনা না করেই নিজেদের মতো প্রার্থী ঘোষণা করেছে। এতে জোটবদ্ধ নির্বাচন নিয়ে স্পষ্টতা কমে গেছে এবং বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিএনপি এককভাবে প্রার্থী ঘোষণা করায় জোট ও সমমনাদের মধ্যে অস্বস্তির জন্ম দিয়েছে। আমরা মনে করছি, এটি বিএনপির আগের ঘোষণার ব্যত্যয়। এতে করে দুর্দিনের বন্ধুদের মনস্তাত্ত্বিক দূরত্ব বাড়ছে। জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনার দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা এখনো ২৮টি আসন বাকি রেখেছি। তাছাড়া যেসব আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, তা চূড়ান্ত নয়। সময় রয়েছে সামনে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশা করি আমরা।

    ১২-দলীয় জোটপ্রধান জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার খিলগাঁও কার্যালয়ে শুক্রবার মনোনয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় বিএনপি তাদের সঙ্গে কোনো আলোচনা না করে প্রার্থী ঘোষণায় বিস্মিত ও ক্ষুব্ধ হন। এ বিষয়ে ভবিষ্যৎ রাজনীতি ও করণীয় সম্পর্কে কাল সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বক্তব্য প্রদান করা হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নির্বাচনি সমঝোতার প্রশ্নে আলোচনা শুরু হয়েও থেমে আছে। সে জন্যই ক্ষোভ তৈরি হচ্ছে। আমার বিশ্বাস আলোচনার মাধ্যমেই এগুলোর নিষ্পত্তি হবে। জানা গেছে, ঢাকা-১৭ আসনে আন্দালিভ রহমান পার্থ, ঢাকা-১৩ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকি এবং বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির সমর্থন পেতে পারেন। এর বাইরে পিরোজপুর, লক্ষ্মীপুর, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, চট্টগ্রাম ও পটুয়াখালীতে একটি করে আসনে সমমনা কয়েকটি দলের নেতারা বিএনপির সমর্থন পাবেন বলে আভাস দেওয়া হয়েছে। দলীয় নেতাদের দেওয়া এসব তথ্যমতে, নিজস্ব প্রতীকে রাজপথে থাকা দলগুলোর নিজস্ব প্রতীকে ভোট করে বিজয়ী হওয়া অসম্ভব। বিএনপির সমর্থন পেয়ে প্রার্থী হতে পারেন কি না তা নিয়ে সংশয় রয়েছে অনেকের মধ্যেই। অন্যভাবে তাদের মূল্যায়ন করতে চায় বিএনপি।

    বৃহৎ ঐক্য গড়ছে জামায়াত : ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করলেও নির্বাচন সামনে রেখে বৃহৎ মোর্চা গঠন করছে জামায়াত। পূর্বঘোষিত তালিকা থেকে বাদ পড়তে পারেন ৮০ থেকে ১০০ প্রার্থী। ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে শরিক অপর ৭টি দলের জন্য এসব আসন ছাড় দেবে জামায়াত। সূত্র বলছে, নানা শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নিজ দলের প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতে এসব প্রার্থী বদল করা হবে। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের বলছে, সংখ্যার ভিত্তিতে আসন ভাগাভাগি নয়। জামায়াতসহ ৮ দলের নেতারা একমত যে, যাকে যেখানে দিলে বিজয়ী হতে পারবেন, তাকে সেখানে প্রার্থী করা হবে।

    সংশ্লিষ্টরা বলছেন, ‘ইসলামি দলগুলোর সব ভোট এক বাক্সে’ আনাই দলগুলোর টার্গেট। এরই অংশ হিসেবে একক প্রার্থী ঠিক করতে কাজ করছে ৮টি ইসলামি দল। এ নিয়ে আলোচনার পাশাপাশি দলগুলো মাঠপর্যায়ে নিজেদের প্রার্থীর জনপ্রিয়তা নিয়েও জরিপ করছে। চলমান বিভাগীয় সমাবেশের কর্মসূচি শেষ হলে ৮ দলের লিয়াজোঁ কমিটি আলোচনা করে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলনসহ ৮ দলের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, কোন দল কত আসনে নির্বাচনে আগ্রহী বা বিজয়ী হওয়ার সম্ভাবনাই বা কতটুকু, সেটি মাঠ জরিপের রিপোর্টেই পরিষ্কার এবং এর ভিত্তিতেই তালিকা প্রস্তুত হচ্ছে। তবে কোন দলকে কত আসন দেওয়া হবে, তা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। ইসলামের বৃহত্তর স্বার্থে সব দলের নেতারাই সর্বোচ্চ ছাড়ের মানসিকতার কথা জানিয়েছেন। ইসলামি দলগুলো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসনে বিজয়ী হয়ে আসুক, এটাই টার্গেট। ৮ দলে শীর্ষ নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে কীভাবে সবাইকে পাস করিয়ে আনা যায়।

    বিএনপি ও জামায়াতের বাইরেও নির্বাচন ঘিরে যুগপৎভাবে ভোট করবে এনসিপি। ৯ বামপন্থি দল একসঙ্গে ভোট করার ঘোষণা দিয়েছে। আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপি ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির জোটের আত্মপ্রকাশ ঘটবে সোমবার। সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের নেতৃত্বাধীন ১৫-দলীয় প্রগতিশীল ইসলামি জোট পুনর্গঠন হচ্ছে। শুক্রবার মানবতার জোট নামে ১৫ দলীয় জোটের ঘোষণা দিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ চেয়ারম্যান কাজী সাব্বির।

    সূত্র : বিডি প্রতিদিন

    Tags # ভোটের হাওয়া # রাজনীতি # সর্বশেষ
    Share This
    Author Image

    About Futurepress24

    সর্বশেষ
    by Futurepress24 at Sunday, December 07, 2025
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Tags ভোটের হাওয়া, রাজনীতি, সর্বশেষ

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Post Bottom Ad

    Author Details

    Follow Us

    🔴 লাইভ নিউজ
    লোড হচ্ছে...

    Socialize

    • facebook count=200k;
      Followers
    • youtube count=50k;
      Followers
    • instagram count=849;
      Followers
    ভোটের হাওয়া
    লোড হচ্ছে...

    About Us

    About Us

    Most Popular

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

    Top News

    Image

    Popular

    (no title)

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

    Recent

    Popular

    • নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
      নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
        আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালনের ...
    • ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
      ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
        এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার বিকেলে হাসপ...
    • সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
      সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
        সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের...
    •  ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
      ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
        নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদ...
    • কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
      কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
        সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, ১৭ বছর পরে কারামুক্ত হয়ে নির্বাচন করতে পারব-এটা কখনোই ভাবিনি। শুক্রব...

    Comments

    Archive

    Sponsor

    Technology

    Tags

    ১৬ ডিসেম্বর ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস DHAKA International live Live News Qouta Andolon অনলাইন ডেস্ক অর্থ-বাণিজ্য অর্থনীতি আইন ও বিচার আইন-আদালত আন্তর্জাতিক আবহাওয়া ইনকিলাব মঞ্চ এশিয়া কোটা আন্দোলন ক্যাম্পাস ক্রিকেট খেলা গণমাধ্যম গণমাধ্যমে গু*লি করে হত্যা ঘূর্ণিঝড় দিতওয়ার চট্টগ্রাম চাকরি জাতীয় জাতীয় ঐকমত্য কমিশন জীবনযাপন টি-টোয়েন্টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ট্রাম্প যুক্তরাষ্ট্র ডিজিটাল যুগ ঢাকা তারেক রহমান নিখোঁজ নির্বাচন পুতিন রাশিয়া বৈঠক প্রতারক চক্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রবাসী প্রবাসী বাংলাদেশি প্রেস সচিব শফিকুল আলম বন্যা ভূমিধস বরিশাল বাণিজ্য বাংলাদেশ বিজয় দিবস বিজ্ঞান প্রযুক্তি বিডিআর বিদ্রোহ বিনোদন বিশ্ব ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর ভোটের হাওয়া মধ্যপ্রাচ্য ময়মনসিংহ মিজানুর রহমান আজহারী মিডিয়া নিউজ মিডিয়া ব্যক্তিত্ব রংপুর রাজনীতি রাজশাহী রোগব্যাধি লাইভ নিউজ শাহবাগ শিক্ষার্থী শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীর আন্দোলন সবার ওপরে মুক্তিযুদ্ধ সর্বশেষ সংস্কার কমিশন আইন উপদেষ্টা সারা দেশ সারাদেশ সিলেট সৌদি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বাগত ২০২৬ হাদি

    Pages

    Connect Us

    █▓▒▒░░░Editor : Saifur Rahman Publisher: Junayed Ahmed Email: futurepress24@gmail.com Country: United States State: New York Region: Northeastern United States░░░▒▒▓█

    ❚█══About Us – Future Press 24══█❚

    ❚█══Future Press 24 delivers the latest news from around the world, covering politics, business, technology, sports, entertainment, and more. Our mission is to provide accurate, timely, and reliable news to keep you informed and engaged. We focus on clarity, credibility, and relevance, giving every story the attention it deserves. Stay updated with Future Press 24 for trustworthy news at your fingertips. ══█❚

    Contact Form

    Name

    Email *

    Message *

    Categories

    সর্বশেষ (497) জাতীয় (293) বাংলাদেশ (260) রাজনীতি (197) আন্তর্জাতিক (166) সারাদেশ (94) ভোটের হাওয়া (55) খেলা (30) নির্বাচন (19) মধ্যপ্রাচ্য (18) বিনোদন (12) ঢাকা (9) জীবনযাপন (8) অর্থ-বাণিজ্য (7) সৌদি (7) চট্টগ্রাম (6) আইন ও বিচার (3) বন্যা ভূমিধস (3) আইন-আদালত (2) ক্রিকেট (2) ডিজিটাল যুগ (2) বাণিজ্য (2) ব্রাহ্মণবাড়িয়া (2) অনলাইন ডেস্ক (1) আবহাওয়া (1) নিখোঁজ (1)
    Copyright © 2025 Futurepress24 -All Rights Reserved
    Crafted with by TemplatesYard | Distributed by Gooyaabi Templates