The Future Press
সর্বশেষ
লোড হচ্ছে...

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে সিংহ বেরিয়ে গেছে

Friday, December 05, 2025 The Future press
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে  সিংহ বেরিয়ে গেছে


 ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে।

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে সেটি বেরিয়ে যায় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন। খবর বিডি-নিউজ

তিনি বলেন, ‘ সিংহ চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে চিড়িয়াখানার ভেতরে থাকা সকল দর্শনার্থীরা বের হয়ে গেছেন।’

সিংহটি কীভাবে বেরিয়ে গেল, এ প্রশ্নে তিনি বলেন, ‘হয়তবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি। এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে।’ 

বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি সিংহ রয়েছে।

সূত্র : বিডি প্রতিদিন