আগামী সোমবার শপথ নিচ্ছে নতুন সরকার। অন্তর্বর্তী সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, ওই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই দিন বিকেলে নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যে শপথ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বঙ্গভবনের দেশি-বিদেশি অতিথিদের অংশগ্রহণে প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment