মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে — এমন আশঙ্কা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার পারস্য উপসাগরীয় অঞ্চলের চারজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে ফোনালাপে তিনি এই সতর্কবার্তা দেন।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পুতিনের আলাপের পর ক্রেমলিন জানায়, ‘উভয় পক্ষই সংঘাতের ক্ষেত্র যেভাবে বিস্তৃত হচ্ছে, সেটির বাস্তব ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সংঘাত ইতিমধ্যে কয়েকটি আরব দেশের ভূখণ্ডে প্রভাব ফেলেছে এবং এর পরিণতি আরও বিপর্যয় ডেকে আনতে পারে।’
পুতিন বলেন, ‘অত্যন্ত বিপজ্জনক এই পরিস্থিতি’ মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ জরুরি। যুবরাজ সালমান বলেন, ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক থাকায় স্থিতিশীলতা ফেরাতে ভূমিকা রাখতে পারে মস্কো।
রাশিয়া আগেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার নিন্দা জানিয়েছে।
পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও কথা বলেন। ক্রেমলিন জানায়, ‘উভয় পক্ষ শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করে রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।’
সৌদি, আমিরাত, কাতার, বাহরাইনের চার নেতার সঙ্গে ফোনালাপ... কী বলেছেন পুতিন?
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে — এমন আশঙ্কা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার পারস্য উপসাগরীয় অঞ্চলের চারজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে ফোনালাপে তিনি এই সতর্কবার্তা দেন।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পুতিনের আলাপের পর ক্রেমলিন জানায়, ‘উভয় পক্ষই সংঘাতের ক্ষেত্র যেভাবে বিস্তৃত হচ্ছে, সেটির বাস্তব ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সংঘাত ইতিমধ্যে কয়েকটি আরব দেশের ভূখণ্ডে প্রভাব ফেলেছে এবং এর পরিণতি আরও বিপর্যয় ডেকে আনতে পারে।’
পুতিন বলেন, ‘অত্যন্ত বিপজ্জনক এই পরিস্থিতি’ মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ জরুরি। যুবরাজ সালমান বলেন, ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক থাকায় স্থিতিশীলতা ফেরাতে ভূমিকা রাখতে পারে মস্কো।
রাশিয়া আগেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার নিন্দা জানিয়েছে।
এ ছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি এবং তৃতীয় কোনো দেশ এতে জড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বলে জানায় ক্রেমলিন।
রাশিয়ার প্রেসিডেন্ট বাহরাইনের রাজার সঙ্গেও কথা বলেছেন।

No comments:
Post a Comment