ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গী হবে না যুক্তরাজ্য।
ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেসব জায়গায় সংরক্ষিত রয়েছে বা উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে, শুধুমাত্র সেগুলোকে উৎসমূলেই থামানোর জন্যই যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে বলে জানিয়েছেন স্টারমার।
কেন যুক্তরাষ্ট্রকে সে অনুমতি দিয়েছেন, এ ব্যাপারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ইরান যেন পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে, সেটা নিশ্চিত করার লক্ষ্যেই তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অনুরোধে সম্মতি দিয়েছেন।
তবে তিনি জোর দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের’ সাথে এই হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য।
স্টারমার আরও জানান, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ফ্রান্স-জার্মানিও প্রস্তত রয়েছে।
No comments:
Post a Comment