The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

নভেম্বরে রেমিট্যান্স ৩১ শতাংশ বেড়ে ২.৮৮ বিলিয়ন ডলার

Monday, December 01, 2025 The National Press
নভেম্বরে রেমিট্যান্স ৩১ শতাংশ বেড়ে ২.৮৮ বিলিয়ন ডলার

 


নভেম্বরে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের চেয়ে ৩১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে হয়েছে ২ দশমিক ৮৮ বিলিয়ন ডলার, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

গতমাসে প্রাপ্ত রেমিট্যান্সের এই অংক অক্টোবরের চেয়েও ১৩ শতাংশ বেশি। অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

ত বছরের ডিসেম্বর থেকে বিভিন্ন কারণে বাংলাদেশ রেমিট্যান্স আসা বেড়েছে।

শিল্প সংশ্লিষ্টরা জানান, এসব কারণের মধ্যে রয়েছে বৈধ ও অবৈধ (হুন্ডি) বাজারের বিনিময় হারের ব্যবধান কমে আসা এবং মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১৩ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলারে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১১ দশমিক ১৩ বিলিয়ন ডলার।