The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১০ হাজার টাকা

Thursday, August 06, 2026 The National Press
স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১০ হাজার টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম এক লাফে ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা (ভ্যাটসহ)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে প্রতি ভরি সোনা

  • ২২ ক্যারেট: ২,৩২,৯৩০ টাকা
  • ২১ ক্যারেট: ২,২২,৪৯১ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৯১,০৫৬ টাকা
  • সনাতন পদ্ধতির সোনা: ১,৫৬,০৬৪ টাকা

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।