ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গণমাধ্যমে আতঙ্ক - Future Press 24

Future Press 24
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলা
    • আন্তর্জাতিক
    • _এশিয়া
    • _মধ্যপ্রাচ্য
    • _ইউরোপ
    • অর্থ বাণিজ্য
    • _বিজ্ঞান প্রযুক্তি
    • সারাদেশ
    • _ঢাকা
    • _সিলেট
    • _রংপুর
    • _বরিশাল
    • _ময়মনসিংহ
    • _রাজশাহী
    • _চট্টগ্রাম
    • _ব্রাহ্মণবাড়িয়া
    • ভোটের হাওয়া

    শিরোনাম

    Home Top Ad

    Post Top Ad

    Friday, December 19, 2025

    Home গণমাধ্যমে বাংলাদেশ সর্বশেষ ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গণমাধ্যমে আতঙ্ক

    ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গণমাধ্যমে আতঙ্ক

    Futurepress24 Friday, December 19, 2025 গণমাধ্যমে, বাংলাদেশ, সর্বশেষ,

     


    বিক্ষুব্ধ জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়। রাজধানীর কারওয়ান বাজারে ভবন দুটিতে দেখা গেছে ভয়াবহতা। হামলার সময় বৃহস্পতিবার রাতে ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার হয়েছেন ইংরেজি দৈনিক নিউএজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর। পরিস্থিতি আতঙ্কিত করে তুলেছে দেশের পুরো গণমাধ্যমকে। অন্যান্য গণমাধ্যমেও আতঙ্ক কাজ করছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এদিকে গতকাল সকাল থেকেই প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে ভিড় করে উৎসুক জনতা। ভবন দুটির সামনে দাঁড়িয়ে আঁতকে উঠছেন অগ্নিসংযোগের সময় ভিতরে অবরুদ্ধ থাকা গণমাধ্যম দুটির কর্মীরা। কেউ কেউ বেঁচে ফেরার স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রাখা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ফোর্স। ক্ষতিগ্রস্ত প্রথম আলোর ভবন পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। হামলাকারীদের চিহ্নিত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দুপুরে আইজিপি বাহারুল আলম প্রথম আলোর ভবনটি পরিদর্শনকালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন। ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মো. ইবনে মিজান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে দুটি ভবনের সামনেই অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে। এখনো গণমাধ্যম দুটির পক্ষ থেকে কোনো অভিযোগ আমরা পাইনি। প্রত্যক্ষদর্শী ও দুটি পত্রিকার সংবাদকর্মীরা জানান যে, শুধু অগ্নিসংযোগ নয়, ব্যাপক লুটপাট করা হয়েছে।

    প্রথম আলোর কর্মীদের মানববন্ধন : হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে প্রথম আলোর কর্মীরা। গতকাল বিকালে কার্যালয়ের সামনে ‘প্রথম আলোর ওপর আক্রমণের প্রতিবাদ’ লেখা ব্যানার হাতে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হকসহ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রথম আলো কর্তৃপক্ষ জানিয়েছে, শরিফ ওসমান হাদির দুঃখজনক হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এসব আক্রমণের ঘটনা ঘটিয়েছে। স্বাধীন সংবাদমাধ্যমের জন্য এ ছিল একটি কালো দিন।

    মানববন্ধন কর্মসূচিতে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বক্তব্য দেওয়ার সময় কয়েকজন ব্যক্তি হট্টগোল শুরু করেন। তারা প্রথম আলোর উদ্দেশে গালাগাল করেন। এ পরিস্থিতিতে কর্মসূচি দ্রুত শেষ করে প্রথম আলোর কর্মীরা বিক্ষোভস্থল থেকে চলে যান। পরে পুলিশ হট্টগোলকারীদের কারওয়ান বাজারের কাঁচাবাজারের দিকে সরিয়ে দেয়।

    উদ্বেগ জানিয়ে নিন্দা ও প্রতিবাদ : গণমাধ্যম দুটিতে হামলা ও অগ্নিসংযোগে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে), ল রিপোর্টার্স ফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি), মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি), ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। জাতীয় প্রেস ক্লাবের বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে হামলা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থি। একই সঙ্গে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করা হয়।

    হামলার ঘটনা ছিল পরিকল্পিত : প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় এবং ছায়ানটে হামলার ঘটনাকে পরিকল্পিত বলে মনে করছে নাগরিক সমাজ। এই হামলায় জড়িত অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে নাগরিক সমাবেশে তারা এ দাবি জানান। এর আগে তারা ডেইলি স্টার ও ছায়ানট ভবনের সামনেও প্রতিবাদ সমাবেশ করেন।

    সমাবেশে অংশ নেন অধ্যাপক সামিনা লুৎফা, আইনজীবী সারা হোসেন, অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান, আইনজীবী মানজুর-আল-মতিন, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন প্রমুখ।

    এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা বলেন, বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যে হামলা দেখা গেছে, তা ছিল পরিকল্পিত। এটি বাংলাদেশকে অস্থিতিশীল করার একটি জঘন্য প্রচেষ্টা মাত্র। এ ঘটনায় যুক্ত অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। সব গণমাধ্যমকে এ ঘটনার প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নইলে এই প্রতিহিংসাপরায়ণতা কাউকে বেঁচে থাকতে দেবে না।’ প্রসঙ্গত, শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে সামিনা লুৎফা বলেন, এক সপ্তাহেও হামলাকারী গ্রেপ্তার না হওয়া অত্যন্ত হতাশাজনক। এত দিনেও অপরাধীরা ধরা না পড়ায় এবং নানা ধরনের খামখেয়ালিপনা দেখা যাওয়ায় এর দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছে নাগরিক সমাজ।

    দুর্বৃত্তের গুলিতে আহত জুলাই অভ্যুত্থানের মুখ শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মধ্যরাতে প্রথম আলো কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই সময়ে আক্রান্ত হয় ডেইলি স্টার কার্যালয়ও। সেখানে গিয়ে হেনস্তার শিকার হন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর। এ ছাড়া ধানমন্ডিতে ছায়ানট ভবনেও ভাঙচুর চালানো হয়।

    সম্পাদক পরিষদ ও নোয়াব, শুধু গণমাধ্যমে নয়, সর্বোপরি বাংলাদেশের ওপর আক্রমণ : দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব (নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। গতকাল সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও নোয়াব সভাপতি এ কে আজাদের সই করা বিবৃতিতে গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়, এ হামলা শুধু গণমাধ্যমের ওপর নয়, এটা আমাদের সমাজের ওপর, গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আক্রমণ। সর্বোপরি বাংলাদেশের ওপর আক্রমণ। গভীর রাতের ওই হামলায় প্রতিষ্ঠান দুটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সম্পদহানির পাশাপাশি সংবাদকর্মীদের জীবনের ঝুঁকি তৈরি হয়েছিল। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পাশাপাশি রাষ্ট্রের দায় এবং দায়িত্বহীনতারও স্পষ্ট বহিঃপ্রকাশ।

    সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শুরু থেকেই মব ভায়োলেন্স (সংগঠিত সহিংসতা) প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার যে ধারাবাহিকতা আমরা প্রত্যক্ষ করেছি, সর্বশেষ ঘটনা তার আরেকটি ভয়াবহ উদাহরণ। গণমাধ্যম কার্যালয়ে হামলা প্রমাণ করে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একই সঙ্গে সম্পাদক পরিষদ ও নোয়াব ছায়ানটে হামলার নিন্দা ও প্রতিবাদও জানাচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে ফোন করে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন এবং পাশে আছেন বলে জানান। তবে এ হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। বিবৃতি বা আশ্বাস নয়, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে সম্পাদক পরিষদ ও নোয়াব। পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী, নাগরিক সমাজ, রাজনৈতিক দলসহ সাংবাদিক সংগঠনগুলোকে এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ ও নোয়াব।

    সূত্র : বিডি প্রতিদিন

    Tags # গণমাধ্যমে # বাংলাদেশ # সর্বশেষ
    Share This
    Author Image

    About Futurepress24

    সর্বশেষ
    by Futurepress24 at Friday, December 19, 2025
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Tags গণমাধ্যমে, বাংলাদেশ, সর্বশেষ

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Post Bottom Ad

    Author Details

    Follow Us

    🔴 লাইভ নিউজ
    লোড হচ্ছে...

    Socialize

    • facebook count=200k;
      Followers
    • youtube count=50k;
      Followers
    • instagram count=849;
      Followers
    ভোটের হাওয়া
    লোড হচ্ছে...

    About Us

    About Us

    Most Popular

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    পুতিন ও জেলেনস্কির সঙ্গে কী আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

    Top News

    Image

    Popular

    (no title)

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    পুতিন ও জেলেনস্কির সঙ্গে কী আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

    Recent

    Popular

    • নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
      নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
        আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালনের ...
    • ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
      ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
        এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার বিকেলে হাসপ...
    • সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
      সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
        সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের...
    •  ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
      ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
        নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদ...
    • কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
      কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
        সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, ১৭ বছর পরে কারামুক্ত হয়ে নির্বাচন করতে পারব-এটা কখনোই ভাবিনি। শুক্রব...

    Comments

    Archive

    Sponsor

    Technology

    Tags

    ১৬ ডিসেম্বর ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস DHAKA International live Live News Qouta Andolon অনলাইন ডেস্ক অর্থ-বাণিজ্য অর্থনীতি আইন ও বিচার আইন-আদালত আন্তর্জাতিক আবহাওয়া ইনকিলাব মঞ্চ এশিয়া কোটা আন্দোলন ক্যাম্পাস ক্রিকেট খেলা গণমাধ্যম গণমাধ্যমে গু*লি করে হত্যা ঘূর্ণিঝড় দিতওয়ার চট্টগ্রাম চাকরি জাতীয় জাতীয় ঐকমত্য কমিশন জীবনযাপন টি-টোয়েন্টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ট্রাম্প যুক্তরাষ্ট্র ডিজিটাল যুগ ঢাকা তারেক রহমান নিখোঁজ নির্বাচন পুতিন রাশিয়া বৈঠক প্রতারক চক্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রবাসী প্রবাসী বাংলাদেশি প্রেস সচিব শফিকুল আলম বন্যা ভূমিধস বরিশাল বাণিজ্য বাংলাদেশ বিজয় দিবস বিজ্ঞান প্রযুক্তি বিডিআর বিদ্রোহ বিনোদন বিশ্ব ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর ভোটের হাওয়া মধ্যপ্রাচ্য ময়মনসিংহ মিজানুর রহমান আজহারী মিডিয়া নিউজ মিডিয়া ব্যক্তিত্ব রংপুর রাজনীতি রাজশাহী রোগব্যাধি লাইভ নিউজ শাহবাগ শিক্ষার্থী শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীর আন্দোলন সবার ওপরে মুক্তিযুদ্ধ সর্বশেষ সংস্কার কমিশন আইন উপদেষ্টা সারা দেশ সারাদেশ সিলেট সৌদি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বাগত ২০২৬ হাদি

    Pages

    Connect Us

    █▓▒▒░░░Editor : Saifur Rahman Publisher: Junayed Ahmed Email: futurepress24@gmail.com Country: United States State: New York Region: Northeastern United States░░░▒▒▓█

    ❚█══About Us – Future Press 24══█❚

    ❚█══Future Press 24 delivers the latest news from around the world, covering politics, business, technology, sports, entertainment, and more. Our mission is to provide accurate, timely, and reliable news to keep you informed and engaged. We focus on clarity, credibility, and relevance, giving every story the attention it deserves. Stay updated with Future Press 24 for trustworthy news at your fingertips. ══█❚

    Contact Form

    Name

    Email *

    Message *

    Categories

    সর্বশেষ (497) জাতীয় (293) বাংলাদেশ (260) রাজনীতি (197) আন্তর্জাতিক (166) সারাদেশ (94) ভোটের হাওয়া (55) খেলা (30) নির্বাচন (19) মধ্যপ্রাচ্য (18) বিনোদন (12) ঢাকা (9) জীবনযাপন (8) অর্থ-বাণিজ্য (7) সৌদি (7) চট্টগ্রাম (6) আইন ও বিচার (3) বন্যা ভূমিধস (3) আইন-আদালত (2) ক্রিকেট (2) ডিজিটাল যুগ (2) বাণিজ্য (2) ব্রাহ্মণবাড়িয়া (2) অনলাইন ডেস্ক (1) আবহাওয়া (1) নিখোঁজ (1)
    Copyright © 2025 Futurepress24 -All Rights Reserved
    Crafted with by TemplatesYard | Distributed by Gooyaabi Templates