The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

একজন ক্রিকেটারের প্রতি অবমাননা আসলে পুরো জাতির অপমান—এমন অভিযোগ।

Monday, January 12, 2026 The National Press
একজন ক্রিকেটারের প্রতি অবমাননা আসলে পুরো জাতির অপমান—এমন অভিযোগ।


 মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর তলানিতে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসির কাছে জানিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টিতে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

বিএনপি মহাসচিব মনে করেন, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার মাধ্যমে অপমান করা হয়েছে। আর তাকে অপমান করা বাংলাদেশকে অপমান করার সামিল বলেই মনে করেন তিনি। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে, দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে (মুস্তাফিজ) অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের (ভারতে খেলতে না যাওয়া) সাথে আমরা একমত। তবে এটাও মনে করি যে, ছোট ছোট বিষয়গুলো নিয়েও আমাদের একমত হওয়া উচিত।’