বেন সোয়ান তার বিশ্লেষণে দুটি বিশেষ পয়েন্ট তুলে ধরেছেন যা ভিডিওটিকে সন্দেহজনক করে তুলেছে। ভিডিওর এক পর্যায়ে দেখা যায়, নেতানিয়াহু যখন পডিয়ামে হাত রাখছেন, তখন তার স্যুটের ভেতর থেকে শার্টের হাতা বা কাফ আচমকা বড় হয়ে যাচ্ছে। সোয়ানের মতে, এটি একটি সিগন্যাল যা প্রমাণ করে ভিডিওটি এআই দ্বারা তৈরি।অন্য একটি অংশে নেতানিয়াহুর আঙুল অদ্ভুতভাবে পরিবর্তিত হতে দেখা যায়, যা সাধারণত এআই জেনারেটেড ভিডিওতে পরিলক্ষিত হয়।

সোয়ান আরও দাবি করেন যে, সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিকের উপস্থিতি সরাসরি দেখা যায়নি। এছাড়া নেতানিয়াহু যিশু খ্রিস্ট এবং চেঙ্গিস খানের তুলনা নিয়ে যে বিতর্কিত বক্তব্য দিয়েছেন, তা ঐতিহাসিকভাবে ও ধর্মীয়ভাবে অত্যন্ত অস্বাভাবিক।

“যতবারই তিনি জনসমক্ষে আসছেন, ততবারই এটি এআই বলে মনে হচ্ছে। হতে পারে তিনি মারা গেছেন, অথবা পর্দার আড়ালে অন্য কিছু ঘটছে”, বলেন বেন সোয়ান যদিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েল সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি, তবে সোয়ানের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিডিওটি আসলেই এআই দিয়ে বানানো কি না, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।