The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

কেতেলায়েরের দুর্দান্ত গোলে ম্যাচে সমতা আনল বেলজিয়াম

Friday, July 10, 2026 The National Press
কেতেলায়েরের দুর্দান্ত গোলে ম্যাচে সমতা আনল বেলজিয়াম

স্পেনের এগিয়ে যাওয়ার পর কেতেলায়েরের গোলে সমতায় ফিরেছে বেলজিয়াম। ম্যাচের ৪১তম মিনিটে ডান দিক থেকে টিমোথি ক্যাসটেগনের ক্রস থেকে গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরান কেতেলায়ের। এতে করে স্কোরলাইন দাঁড়িয়েছে ১-১।

এর আগে, ম্যাচের ৩০ মিনিটে স্পেনকে লিড এনে দেন ফাবিয়ান রুইজ। দারুণ এক আক্রমণে প্রথম দানি ওলমোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর ফিরতি শটে বল জালে জড়ান রুইজ।

প্রথম হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত গোলের মুখ দেখেনি কোনো দলই। তবে বলে দখল ও আক্রমণে স্পেনই এগিয়ে ছিল। ৬৪ শতাংশ বল দখলে রেখে বেলজিয়াম রক্ষণে ৩টি শট নিয়ে স্পেন, বক্সে বল স্পর্শ সাতবার।

বিপরীতে ৩৬ শতাংশ বল দখলে রাখতে পারা বেলজিয়াম শট নিয়েছে মাত্র একটি, স্পেনের বক্সে বলও স্পর্শ মাত্র একবার।