ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড: মহাসড়কের নির্মাণকাজে অনিয়ম নিয়ে প্রশ্ন তোলাই কি অপরাধ
ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়। ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন প্রকল্পের কাজের অবস্থা দেখে প্রশ্ন জাগে, আমরা কি উন্নয়নের সুফল পাবো, নাকি আজীবন এই ভোগান্তিই আমাদের ভাগ্য?
ভিডিওতে যে নির্মাণকাজ দেখছেন, সেখানে কাজ চলাকালীন অনিয়মের চিত্র স্পষ্ট। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো,
Video Link : https://www.youtube.com/shorts/K8xQJvhjWlM
Video Link: https://www.facebook.com/share/r/1DNQc1YYS6/
এই কাজের ভিডিও ধারণ করতে গেলেই ঠিকাদারি প্রতিষ্ঠানের (Repcon) কর্মচারীরা বাধা দিচ্ছেন এবং ক্ষেপে যাচ্ছেন! তারা কিসের ভয়ে বা কেন ভিডিও করতে নিষেধ করছেন—তা সাধারণ মানুষের কাছে এক বড় প্রশ্ন।
এই কাজের ভিডিও ধারণ করতে গেলেই ঠিকাদারি প্রতিষ্ঠানের (Repcon) কর্মচারীরা বাধা দিচ্ছেন এবং ক্ষেপে যাচ্ছেন! তারা কিসের ভয়ে বা কেন ভিডিও করতে নিষেধ করছেন—তা সাধারণ মানুষের কাছে এক বড় প্রশ্ন।
জনগণের টাকায় যে প্রকল্পের কাজ চলছে, সেখানে অস্বচ্ছতা বা অনিয়ম থাকলে তা দেখার অধিকার কি আমাদের নেই? সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এই প্রকল্পের কাজের গুণমান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন আচরণের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।