দ্রোহের আগুনে ধ্বংসস্তূপ ‘ধানমন্ডি ৩২’ - Future Press 24

Future Press 24
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলা
    • আন্তর্জাতিক
    • _এশিয়া
    • _মধ্যপ্রাচ্য
    • _ইউরোপ
    • অর্থ বাণিজ্য
    • _বিজ্ঞান প্রযুক্তি
    • সারাদেশ
    • _ঢাকা
    • _সিলেট
    • _রংপুর
    • _বরিশাল
    • _ময়মনসিংহ
    • _রাজশাহী
    • _চট্টগ্রাম
    • _ব্রাহ্মণবাড়িয়া
    • ভোটের হাওয়া

    শিরোনাম

    Home Top Ad

    Post Top Ad

    Friday, February 7, 2025

    Home জাতীয় দ্রোহের আগুনে ধ্বংসস্তূপ ‘ধানমন্ডি ৩২’

    দ্রোহের আগুনে ধ্বংসস্তূপ ‘ধানমন্ডি ৩২’

    Futurepress24 Friday, February 07, 2025 জাতীয়,

     

    এ যেন তারুণ্যের নতুন জোয়ার। মাফিয়া শেখ হাসিনা ও অন্তর্বর্তী সরকারকে তারুণ্যের নতুন বার্তা। দিল্লিতে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডির ৩২ নম্বর রোডের ঐতিহাসিক ১০ নম্বর বাড়ি ছাত্র-জনতার দ্রোহের আগুনে চূর্ণবিচূর্ণ। জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির পাশাপাশি ধানমন্ডির সুধা সদন, খুলনায় শেখবাড়ি, ভোলায় তোফায়েল আহমেদের বাড়ি, কুষ্টিয়ায় হানিফের বাড়ি, বরিশালে আমির হোসেন আমু ও সাদেক আবদুল্লাহর বাড়ি, নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়ি, নোয়াখালিতে ওবায়দুল কাদেরের বাড়িসহ হাসিনার মাফিয়া চক্রের অনেক সদস্যের বাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ওই সব বাড়িকে দুর্নীতির আখড়া এবং জুলুম নির্যাতনের আঁতুরঘর হিসেবে দেখা হতো। শুধু তাই নয়, রংপুর, রাজশাহী, সিলেটসহ বিভিন্ন জেলায় শেখ মুজিবের ভাস্কর্য ভেঙ্গে ফেলেছে ছাত্র-জনতা। এসব ঘটনা অনাকাক্সিক্ষত হলেও অনভিপ্রেত ছিল না। কারণ শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে বাংলাদেশের রিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে। পালানোর আগে হাজার হাজার মানুষ খুন করার জন্য অনুশোচনা এবং ভুল স্বীকারের বদলে একের পর এক ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। অন্যদিকে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলেও এখনো শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় তোলা সম্ভব হয়নি। এমনকি হাসিনার অলিগার্ক আমলারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে গুরুত্বপূর্ণ পদে থাকায় হাসিনার বিরুদ্ধে জোড়ালো কোনো পদক্ষেপ গ্রহণ করা যায়নি। বরং প্রশাসনের ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’ থিউরি গ্রহণের কারণে হত্যা মামলার বহু আসামি পালিয়ে গেছে। এমনকি উপদেষ্টা পরিষদে এনজিও কর্মকর্তা ও দিল্লির তাবেদারদের প্রাধান্য থাকায় সরকারও ১৫ বছরের লুটেরাদের বিরুদ্ধে তেমন পদক্ষেপ গ্রহণ করা যায়নি। অভ্যুত্থানের ৬ মাস পর ছাত্র জনতার এই দ্রোহ নতুন বার্তা দিচ্ছে। ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে কী পরিণতি হয় সেটা যেমন ফ্যাসিস্ট হাসিনাকে জানান দেয়া হয়েছে; তেমনি অন্তর্বর্তী সরকারকে সতর্ক বার্তা দেয়া হয় যে, বিপ্লব শেষ হয়ে যায়নি। ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
    ৩২ নম্বর ধ্বংসস্তূপ : ফেব্রুয়ারি মাসব্যাপী আওয়ামী লীগের আন্দোলন কর্মর্সূচী এবং ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা ফেসবুকে লাইভ প্রচার নিয়ে উত্তেজনার জেরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গত বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে (বঙ্গবন্ধু জাদুঘর) ব্যাপক ভাঙচুর করেছে। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও বিক্ষোভের মধ্যে একপর্যায়ে অগ্নিসংযোগ করা হয়। পরে একটি ক্রেন, একটি এক্সকাভেটর ও দুটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। হাসিনার ঔদ্ধত্যপূর্ণ বক্তৃতা এবং দেশের মানুষকে নিয়ে প্রতিহিংসার বিষ উদগিরনের কারণে ঐতিহাসিক বাড়িটি এখন ধ্বংসস্তূপ। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য কালের সাক্ষী বাড়িটি যেন এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিন তলাবিশিষ্ট বাড়িটির ক্ষুদ্র একটি অংশ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাড়িটির আশেপাশে থাকা বাকি স্থাপনাও গুঁড়িয়ে দেয়া হয়েছে। বিক্ষুব্ধ জনতা বাড়ির পরিত্যক্ত সরঞ্জাম নিয়ে গেছে।

    সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে বুধবার রাত ৮টার পর থেকে গতকাল গভীর রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কয়েক হাজার ছাত্র-জনতা অবস্থান করছেন। তারা হাসিনার বিরুদ্ধে নানা শ্লোগান দিচ্ছেন। আর ভবনের ভেতরে আগুন জ্বলছে। এর মধ্যে দিয়েই বুলডোজার দিয়ে ভবন ভেঙ্গে ফেলে ছাত্র-জনতা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেয়া হয়েছে। রাতে যারা ছিলেন, তাদের অনেককেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে। ফজরের নামাজের পর থেকেও সাধারণ মানুষের অনেককেই ৩২ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায়। সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন, স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা যায়। বৃহস্পতিবার সকালে সরেজমিনে ঘটনাস্থল ঘুরে দেখা যায়, ধসে পড়া ছাদ ও রেলিংয়ের ভাঙা অংশ থেকে বেরিয়ে আসা রড সংগ্রহের চেষ্টা করছেন কেউ কেউ। কেউ আবার হাতুড়ি পিটিয়ে ধসে পড়া ছাদ ভাঙার চেষ্টা করছেন। কেউ কেউ এখানে-সেখানে পড়ে থাকা লোহার রড ও ইস্পাতের অংশ কুড়িয়ে নিচ্ছেন।

    এ সময়ও কয়েকজন সংবাদকর্মীকে ব্যস্ত থাকতে দেখা যায় খবর সংগ্রহে। মাল্টিমিডিয়ার কর্মীদের সরাসরি লাইভে অংশ নিতে দেখা যায়। উৎসুক জনতার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। টিভি মিডিয়ার পাশাপাশি প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া এমনকি ইউটিউবারদের ভিডিও করতে দেখা যায়।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার রাত ৮টার পর বিপুলসংখ্যক মানুষ ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জড়ো হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ছাত্র-জনতার ভিড়। একপর্যায়ে ছাত্র-জনতা গেট ভেঙে ধানমন্ডির ৩২ নম্বরের তিন তলাবিশিষ্ট বাড়িটির ভেতরে ঢুকে শুরু করে ভাঙচুর। রাত ১১টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর ৩২ নম্বর বাড়ির সামনে উপস্থিত হয়। শুরু হয় বাড়ি ভাঙার কাজ। এ সময় ৩২ নম্বর সড়কের ওপর দুটো পুলিশ ভ্যান ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন উপস্থিতি দেখা যায়নি। মধ্যরাতে সেখানে উপস্থিত হন সেনাবাহিনীর সদস্যরা। তবে, তারাও একসময় ঘটনাস্থল ত্যাগ করেন।

    সুধা সদনে আগুন : ধানমন্ডির ৩২ নম্বরে অগ্নি সংযোগের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাজধানীর ধানমন্ডির শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয়া হয়। বুধবার রাত সাড়ে ১০টার পর সেখানে আগুন দেয়া হয় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। কয়েকজন বিক্ষুব্ধ ছাত্র-জনতা হাসিনার এক সময়ের বাসভবন ধানমন্ডি ৫/এ সড়কের সুধা সদনে আগুন ধরিয়ে দেয়। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন গণপিটুনির ভয়ে আগুন নেভাতে যাননি। এ বিষয়ে জানতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, রাত সাড়ে ১১টার দিকে সুধা সদনে আগুনের খবর পান তারা। রাত ১২টার সময় সুধা সদনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার বিভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। ওই এলাকায় দায়িত্বরত ধানমন্ডি সোসাইটির নিরাপত্তারক্ষীরা জানান, রাত সাড়ে ১০টার পর ছেলেরা এসে সুধা সদনে আগুন দেয়। আগুন ভবনটিতে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাসের লোকেরা এসে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে আশপাশের ভবনের বাসিন্দারা এসে পানি দিয়ে নিচতলার আগুন নেভায়।

    জুলাই গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেয়া স্বৈরশাসক শেখ হাসিনা বুধবার রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাষণ দেন। এর প্রতিবাদে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি। পরে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমিমুক্ত হবে।’ এরপর রাত আটটার দিকে বিপুলসংখ্যক বিক্ষোভকারী ধানমন্ডি ৩২ নম্বরের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা বাড়িটির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। পরে ওই ভবনে আগুন দেয়া হয়। এক্সকাভেটর ও ক্রেন দিয়ে ভবনটি চূর্ণবিচূর্ণ করা হয়।

    রাজশাহীতে শাহরিয়ারের বাড়িতে আগুন
    রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়ি ও গার্মেন্টস শ্রমিকদের প্রশিক্ষণ কেন্দ্রে ভাঙচুরসহ আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার আড়ানীর বাড়িতে আগুন ও ছাতারী এলাকায় অবস্থিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে এই আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। আওয়ামী সরকারের পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে। এদিকে রাজশাহী কলেজে শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল গুঁড়িয়ে দেয়া হয়েছে।

    নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ
    নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, কাউয়া কাদেরের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, স্বৈরাচারের দোসর ওবায়দুল কাদেরের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও-সহ নানা সেøাগান দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতা। গতকাল বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বাড়িতে এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন ভবন, হল, স্থাপনা ও প্রকল্পসমূহের বর্তমান নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে।

    বরিশালে মধ্যরাতে বুলডোজার চললো হাসানাত-আমুর বাসভবনে
    বরিশাল ব্যুরো জানান, বরিশাল সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ ও বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসনাত আবদুল্লাহর বাড়ি ‘সেরনিয়াবাত ভবন’ বুলডোজার নিয়ে শতাধিক মানুষ ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। গত বুধবার দিবাগত মধ্যরাতে বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়। একই সময়ে নগরীর বগুড়া রোডের ভূতের বাড়ি এলাকায় আমির হোসেন আমু’র বাসভবনে বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয়।

    ভোলায় তোফায়েল আহমেদের বাড়িতে অগ্নিসংযোগ
    ভোলা জেলা সংবাদদাতা জানান, সাবেক মন্ত্রী, ভোলা-১ আসনের সাবেক এমপি তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। গত বুধবার রাত পৌনে ১২টার দিকে ভোলা শহরের গাজীপুর রোডস্থ প্রিয় কুটির নামের তোফায়েল আহমেদের বাসভবনে এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

    খুলনার শেখ বাড়ি ধংসস্তূপ
    খুলনা ব্যুরো জানান, দক্ষিণাঞ্চলের ক্ষমতার কেন্দ্র বিন্দু হিসেবে পরিচিত ‘শেখ বাড়ি’। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় সেই বাড়ি। এরপর অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা। পরে রিক্সা, ভ্যানসহ বিভিন্ন হালকা বাহনে ওই বাড়ির ইট ও রড নিয়ে যায় মানুষ।

    কুষ্টিয়াতে এস্কেলেটর দিয়ে ভেঙে দেয়া হলো হানিফের বাড়ি
    বিশেষ সংবাদদাতা, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ার এস্কেলেটর দিয়ে ভেঙে দেয়া হলো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর ৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফ এর বাড়ি। কুষ্টিয়া শহরের পিটিআই রোডে অবস্থিত তিনতলা বাড়িটি ছাত্র-জনতা ও বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে।

    ঝালকাঠিতে আমুর নামে থাকা প্রতিষ্ঠানে ভাঙচুর
    ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর নামে ঝালকাঠি বাসভবন ও তার নামে থাকা সব প্রতিষ্ঠানের নামফলক ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের রোনালসে সড়কের বাসভবন ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা।

    নারায়ণগঞ্জে শেখ মুজিবের ম্যুরাল ভাঙলো আইনজীবীরা
    নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জে তিন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে মহানগর বিএনপির নেতাকর্মী ও বিএনপিপন্থী আইনজীবীরা। গতকাল জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনের তিনটি ম্যুরাল ভেঙে দেয়া হয়।

    ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর
    ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। গতকাল দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ও কলেজ শাখা ছাত্রদল ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

    চুয়াডাঙ্গায় মুজিবের ম্যুরাল আ. লীগের কার্যালয় ভেঙে দিয়েছে ছাত্র-জনতা
    চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গা সরকারী কলেজ থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী সেøাগান দিয়ে প্রথমে জেলা কালেক্টর ভবনের সামনে শেখ মুজিব ও ফজিলাতুন্নেছার ম্যুরাল গুঁড়িয়ে দেয়া হয়। এরপর আওয়ামী লীগের জেলা কার্যালয় ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

    কক্সবাজারে শেখ মুজিবের মূর্তি ভাঙার হিড়িক
    কক্সবাজার ব্যুরো জানায়, কক্সবাজারে শেখ মুজিবের মূর্তি ভাঙার হিড়িক পড়ে। গতকাল ছাত্র-জনতার মিছিলে উত্তাল ছিল কক্সবাজার। দুপুরে দেখা গেছে, কক্সবাজার পানিউন্নয়ন বোর্ডের প্রবেশ পথের দেয়াল থেকে শেখ মুজিবের মূর্তি ভেঙে ফলতে।

    চবিতে সাংবাদিক হেনস্তার অভিযোগ
    চবি সংবাদদাতা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেখ হাসিনা হলের ম্যুরাল ও নৌকা ভাঙতে যাওয়া ছাত্রদের বাধা দিয়েছে হলের আবাসিক ছাত্রীরা। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হেনস্তা ও গায়ে হাত তোলার মতো ঘটনাও ঘটায় তারা। গতকাল রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা হল ও ভিসির বাসভবনের সামনের চত্বরে এই ঘটনা ঘটে।

    ঈশ্বরদীতে গুঁড়িয়ে দেয়া হলো আওয়ামী লীগ কার্যালয়
    ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা জানান, শহরের স্টেশন রোডস্থ ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয় এবং আলহাজ মোড়স্থ বিজয়স্তম্ভ সংলগ্ন ঘৃণাস্তম্ভ বুলডোজার ও হাতুড়ি-শাবল দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

    জাবিতে শেখ মুজিবের ম্যুরাল ও গ্রাফিতি মুছে দিল শিক্ষার্থীরা
    জাবি সংবাদদাতা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও গ্রাফিতি মুছে দিয়েছেন একদল ক্ষুব্ধ শিক্ষার্থী। গতকাল রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে যায় শিক্ষার্থীরা। পরে ইনস্টিটিউটের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও আল-বেরুনী হলের দেওয়ালের আঁকা গ্রাফিতি মুছে দেন তারা।

    কেশবপুরের ফ্যাসিস্ট সরকারের চিহ্ন ধ্বংস
    কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা জানান, কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার মধ্যরাতে কেশবপুরের বিভিন্ন স্থানের ফ্যাসিস্ট সরকারের চিহ্ন ধ্বংস করা হয়েছে। বুধবার রাত বারোটার দিকে কেশবপুর বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে পৌরশহরের মাইকেল রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবের ম্যুরাল ও আ. লীগের সাবেক মন্ত্রী এইস কে সাদেকের মূর্তি ভাঙচুর করা হয়।

    নরসিংদী আদালত প্রাঙ্গণে ম্যুরাল ভাঙচুর
    নরসিংদী জেলা সংবাদদাতা জানান, নরসিংদী আদালত প্রাঙ্গণে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় আদালতে আনা আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের উপর হামলা ও বিক্ষোভ মিছিল করা হয়।

    সাভারে বঙ্গবন্ধুর ম্যুরাল ও আ. লীগ নেতার বাড়ি ভাঙচুর
    স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, ঢাকার সাভারের পৌর এলাকায় সড়কে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও আশুলিয়ায় আওয়ামী লীগের এক নেতার বাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত ছাত্র-জনতা। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

    মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর
    স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, মাদারীপুর শহরের আওয়ামী লীগের জেলা কার্যালয় গতকাল দুপুরে ভাঙচুর করেছে করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় ছাত্র-জনতা বিক্ষোভ করে প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সাড়ে ১২টার দিকে শহরের পুরান বাজার এলাকায় ছাত্র-জনতা একত্রিত হয়ে মিছিল বের হয়।

    পাকুন্দিয়ায় মুজিবের ম্যুরাল ভাঙচুর
    পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল ভাঙচুর করেছেন উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল দুপুরে উপজেলার পুরাতন কোর্ট চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপন করা ম্যুরালটি ভাঙচুর করা হয়।

    পটুয়াখালীতে মুজিবের ম্যুরাল ভেঙে চুরমার
    পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীতে জেলা পরিষদের সামনে ও যাব ক্যাম ক্যাম্প-সংলগ্ন এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের দুটি পৃথক ম্যুরাল ভাঙচুর করেছেন শিক্ষার্থী ও জনতা। গতকাল মধ্যরাতে আনুমানিক ২টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

    সাতক্ষীরায় মুজিবের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন জনতা
    সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরায় ছাত্র-জনতা বিক্ষোভ করে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। গত বুধবার রাত ৯টার দিকে সাতক্ষীরা জেলা শহরের সদর হাসপাতালের সামনে শতশত ছাত্র-জনতা জড়ো হয়ে মুজিববাদ বিরোধী বিভিন্ন সেøাগান দিতে থাকেন।

    টাঙ্গাইলে আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিলো জনতা
    টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। গতকাল বিকালে শহরের মেইন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে দেয়া হয়। পরে ভেকু আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়।


    বিভাগ : জাতীয়

    Tags # জাতীয়
    Share This
    Author Image

    About Futurepress24

    জাতীয়
    by Futurepress24 at Friday, February 07, 2025
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Tags জাতীয়

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Post Bottom Ad

    Author Details

    Follow Us

    🔴 লাইভ নিউজ
    লোড হচ্ছে...

    Socialize

    • facebook count=200k;
      Followers
    • youtube count=50k;
      Followers
    • instagram count=849;
      Followers
    ভোটের হাওয়া
    লোড হচ্ছে...

    About Us

    About Us

    Most Popular

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    পুতিন ও জেলেনস্কির সঙ্গে কী আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

    Top News

    Image

    Popular

    (no title)

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    পুতিন ও জেলেনস্কির সঙ্গে কী আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

    Recent

    Popular

    • নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
      নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
        আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালনের ...
    • ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
      ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
        এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার বিকেলে হাসপ...
    • সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
      সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
        সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের...
    •  ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
      ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
        নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদ...
    • কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
      কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
        সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, ১৭ বছর পরে কারামুক্ত হয়ে নির্বাচন করতে পারব-এটা কখনোই ভাবিনি। শুক্রব...

    Comments

    Archive

    Sponsor

    Technology

    Tags

    ১৬ ডিসেম্বর ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস DHAKA International live Live News Qouta Andolon অনলাইন ডেস্ক অর্থ-বাণিজ্য অর্থনীতি আইন ও বিচার আইন-আদালত আন্তর্জাতিক আবহাওয়া ইনকিলাব মঞ্চ এশিয়া কোটা আন্দোলন ক্যাম্পাস ক্রিকেট খেলা গণমাধ্যম গণমাধ্যমে গু*লি করে হত্যা ঘূর্ণিঝড় দিতওয়ার চট্টগ্রাম চাকরি জাতীয় জাতীয় ঐকমত্য কমিশন জীবনযাপন টি-টোয়েন্টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ট্রাম্প যুক্তরাষ্ট্র ডিজিটাল যুগ ঢাকা তারেক রহমান নিখোঁজ নির্বাচন পুতিন রাশিয়া বৈঠক প্রতারক চক্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রবাসী প্রবাসী বাংলাদেশি প্রেস সচিব শফিকুল আলম বন্যা ভূমিধস বরিশাল বাণিজ্য বাংলাদেশ বিজয় দিবস বিজ্ঞান প্রযুক্তি বিডিআর বিদ্রোহ বিনোদন বিশ্ব ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর ভোটের হাওয়া মধ্যপ্রাচ্য ময়মনসিংহ মিজানুর রহমান আজহারী মিডিয়া নিউজ মিডিয়া ব্যক্তিত্ব রংপুর রাজনীতি রাজশাহী রোগব্যাধি লাইভ নিউজ শাহবাগ শিক্ষার্থী শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীর আন্দোলন সবার ওপরে মুক্তিযুদ্ধ সর্বশেষ সংস্কার কমিশন আইন উপদেষ্টা সারা দেশ সারাদেশ সিলেট সৌদি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বাগত ২০২৬ হাদি

    Pages

    Connect Us

    █▓▒▒░░░Editor : Saifur Rahman Publisher: Junayed Ahmed Email: futurepress24@gmail.com Country: United States State: New York Region: Northeastern United States░░░▒▒▓█

    ❚█══About Us – Future Press 24══█❚

    ❚█══Future Press 24 delivers the latest news from around the world, covering politics, business, technology, sports, entertainment, and more. Our mission is to provide accurate, timely, and reliable news to keep you informed and engaged. We focus on clarity, credibility, and relevance, giving every story the attention it deserves. Stay updated with Future Press 24 for trustworthy news at your fingertips. ══█❚

    Contact Form

    Name

    Email *

    Message *

    Categories

    সর্বশেষ (497) জাতীয় (293) বাংলাদেশ (260) রাজনীতি (197) আন্তর্জাতিক (166) সারাদেশ (94) ভোটের হাওয়া (55) খেলা (30) নির্বাচন (19) মধ্যপ্রাচ্য (18) বিনোদন (12) ঢাকা (9) জীবনযাপন (8) অর্থ-বাণিজ্য (7) সৌদি (7) চট্টগ্রাম (6) আইন ও বিচার (3) বন্যা ভূমিধস (3) আইন-আদালত (2) ক্রিকেট (2) ডিজিটাল যুগ (2) বাণিজ্য (2) ব্রাহ্মণবাড়িয়া (2) অনলাইন ডেস্ক (1) আবহাওয়া (1) নিখোঁজ (1)
    Copyright © 2025 Futurepress24 -All Rights Reserved
    Crafted with by TemplatesYard | Distributed by Gooyaabi Templates