যুক্তরাষ্ট্র হামলা চালালে কী প্রতিক্রিয়া দেখাতে পারে ভেনেজুয়েলা? - Future Press 24

Future Press 24
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলা
    • আন্তর্জাতিক
    • _এশিয়া
    • _মধ্যপ্রাচ্য
    • _ইউরোপ
    • অর্থ বাণিজ্য
    • _বিজ্ঞান প্রযুক্তি
    • সারাদেশ
    • _ঢাকা
    • _সিলেট
    • _রংপুর
    • _বরিশাল
    • _ময়মনসিংহ
    • _রাজশাহী
    • _চট্টগ্রাম
    • _ব্রাহ্মণবাড়িয়া
    • ভোটের হাওয়া

    শিরোনাম

    Home Top Ad

    Post Top Ad

    Sunday, November 30, 2025

    Home আন্তর্জাতিক বিশ্ব যুক্তরাষ্ট্র হামলা চালালে কী প্রতিক্রিয়া দেখাতে পারে ভেনেজুয়েলা?

    যুক্তরাষ্ট্র হামলা চালালে কী প্রতিক্রিয়া দেখাতে পারে ভেনেজুয়েলা?

    Futurepress24 Sunday, November 30, 2025 আন্তর্জাতিক, বিশ্ব,

    ক্যারিবীয় উপকূলে মোতায়েন ভেনেজুয়েলার কোস্ট গার্ডের নৌকা। ফাইল ছবি। ছবি: রয়টার্স


     মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশসীমা ‘পুরোপুরি বন্ধ’ বলেই ধরে নেওয়া উচিত।

    এ সম্বন্ধে বিস্তারিত না বললেও শনিবার এমন এক সময়ে তার এ মন্তব্য এসেছে, যখন ওয়াশিংটন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ ক্রমাগত বাড়িয়েই চলছে।

    ট্রাম্প এর আগে বারবারই ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে কথিত মাদকবাহী নৌযানের ওপর হামলা চালানোর কথা জানিয়েছেন। এসব হামলা এরই মধ্যে ৮০ জনের প্রাণও কেড়ে নিয়েছে। যদিও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ওই নৌযানগুলোতে মাদক থাকার কোনো প্রমাণ হাজির করেনি।

    বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, নৌযানে যুক্তরাষ্ট্রের এ হামলা শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশটিতে স্থল হামলায় গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ উত্তেজনার মধ্যেই দিনকয়েক আগে ট্রাম্পের সঙ্গে মাদুরোর ফোনালাপ এবং সামনেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন বলে খবরও ছড়িয়েছে।

    ভেনেজুয়েলার সামরিক সক্ষমতা কেমন?

    যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার সঙ্গে ভেনেজুয়েলার তুলনা হলে দক্ষিণ আমেরিকার দেশটিকে ‘লিলিপুট’-ই বলতে হবে। তাদের প্রশিক্ষণে ঘাটতি, কম বেতন ও পুরনো সরঞ্জাম ওয়াশিংটনের কাছে পাত্তাই পাবে না, বলছে ভেনেজুয়েলার সামরিক সক্ষমতা বিষয়ে অবগত ছয়টি সূত্র।

    ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো সামরিক বাহিনীর কর্মকর্তাদের সরকারি বিভিন্ন পদে বসিয়ে তাদের আনুগত্য নিশ্চিত করতে পারলেও সাধারণ সেনারা মাসে স্থানীয় মুদ্রায় যা আয় করেন তা ১০০ মার্কিন ডলারের মতো হবে; দেশটিতে গড়পড়তা পরিবারগুলোর দৈনন্দিন খরচ মেটাতে মাসে এখন এর পাঁচগুণ লাগে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

    ভেনেজুয়েলায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা বিরল নয়। আর যুক্তরাষ্ট্র হামলা চালালে এই প্রবণতা মারাত্মক আকার ধারণ করতে পারে, বলছে একাধিক সূত্র।

    সাম্প্রতিক বছরগুলোতে ভেনেজুয়েলার বাহিনীগুলোর মূল অভিজ্ঞতা হল সড়কে বিক্ষোভরত নিরস্ত্র বেসামরিকদের সঙ্গে সংঘাত।

    মাদুরো বলেছেন, ৮০ লাখ সাধারণ মানুষ আধাসামরিক বাহিনীগুলোতে প্রশিক্ষণ নিচ্ছে। যদিও একটি সূত্রের অনুমান, কয়েক হাজার গোয়েন্দা কর্মকর্তা, ক্ষমতাসীন দলের সশস্ত্র সমর্থক আর কিছু মিলিশিয়া সদস্যই মূলত প্রতিরক্ষামূলক কার্যক্রমে অংশ নিচ্ছে।

    দেশটির সমরাস্ত্র ও সরঞ্জামেও ঘাটতি আছে। এখন তাদের কাছে যা আছে তার বেশিরভাগই রাশিয়ার বানানো এবং কয়েক দশকের পুরনো। ২০০০- এর দশকে কারাকাস ২০টির মতো সুখোই যুদ্ধবিমান কিনলেও যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমানকে মোকাবেলায় সেগুলো পর্যাপ্ত নয়।

    দক্ষিণ আমেরিকার দেশটির কাছে রাশিয়ার বানানো যেসব হেলিকপ্টার, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র আছে সেগুলোও বেশ সেকেলে।

    তাহলে ভেনেজুয়েলা কীভাবে হামলার মোকাবেলা করবে?

    যুক্তরাষ্ট্রের বিমান বা স্থল হামলার ক্ষেত্রে ভেনেজুয়েলা গেরিলা কায়দায় প্রতিরোধ গড়ে তোলা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা হাতে নিতে পারে বলে একাধিক সূত্র এবং রয়টার্সের দেখা পরিকল্পনা সংশ্লিষ্ট বিভিন্ন নথি বলছে।

    এই প্রতিক্রিয়ার বিষয়টি ভেনেজুয়েলার উচ্চপদস্থ কর্মকর্তারা প্রকাশ্যেই বলেছেন, তাদের ভাষায় এটি হবে ‘দীর্ঘস্থায়ী প্রতিরোধ’। তবে এ সম্বন্ধে এর বেশি কিছু বলেননি তারা।

    তাদের এই ‘দীর্ঘস্থায়ী প্রতিরোধে’ ২৮০টির বেশি স্থানে ছোট ছোট সামরিক ইউনিট নাশকতাসহ বিভিন্ন গেরিলা কৌশলে মার্কিন বাহিনীকে পর্যদুস্ত করার চেষ্টা করতে পারে।

    ভেনেজুয়েলার কাছে রাশিয়ার বানানো ৫ হাজার ইগলা ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র এরই মধ্যে মোতায়েনও করা হয়েছে। মাদুরো সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষেপণাস্ত্রগুলোর প্রশংসাও করেছেন।

    হামলা হলে বিভিন্ন ইউনিটকে ছড়িয়ে পড়তে ও বিভিন্ন স্থানে লুকিয়ে পড়তে সামরিক নির্দেশনাও দেওয়া আছে, বলেছে একটি সূত্র।

    দ্বিতীয় কৌশলটি হল ‘অরাজকতা সৃষ্টি’, ভেনেজুয়েলার কর্মকর্তারা অবশ্য এই কৌশলের কথা স্বীকারই করছেন না। এই কৌশলের সাহায্যে তারা গোয়েন্দা সংস্থা ও ক্ষমতাসীন দলের সশস্ত্র সমর্থকদের কাজে লাগিয়ে কারাকাস ও অন্যত্র এমন বিশৃঙ্খলা সৃষ্টি করবে যে ভেনেজুয়েলাকে কোনোভাবে শাসনই করা যাবে না, বলছে সূত্রগুলো।

    ভেনেজুয়েলায় আর কোনো সশস্ত্র গোষ্ঠী রয়েছে?

    ভেনেজুয়েলার পশ্চিমে আছে কলম্বিয়ার বিভিন্ন গেরিলা দল। ওই এলাকাটি কোকা চাষের জন্য গুরুত্বপূর্ণ হাবও। কোকা কোকেইনের মূল উপাদান।

    মাদুরোর দলের সমর্থকরা পরিচিত ‘কালেক্টিভোস’ বা ‘কালেক্টিভস’ নামে। এদের প্রায়ই মোটরসাইকেলের বহর নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষেও জড়াতে দেখা যায়। মাঝে মাঝে তাদের কাছে অস্ত্রও থাকে।

    ভেনেজুয়েলার সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠী, এনজিও, ওয়াশিংটন এবং লাতিন আমেরিকার কিছু দেশ মাদুরো ও ভেনেজুয়েলার সামরিক বাহিনীর সঙ্গে মাদক চোরাকারবারিদের যোগসাজশ আছে বলে অভিযোগ করে আসছে। ওই মাদকচক্রগুলো নানান সহিংসতায় জড়িত বলেও অভিযোগ পাওয়া যায়।

    ভেনেজুয়েলার সরকার ধারাবাহিকভাবে তাদের সঙ্গে মাদক চোরাকারবারিদের যোগসাজশের অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলছে, ভেনেজুয়েলার তেলের বিশাল রিজার্ভের দিকে নজর পড়েছে যুক্তরাষ্ট্রের। এই তেলের নিয়ন্ত্রণ নিতেই ওয়াশিংটন ভেনেজুয়েলায় সরকার উৎখাত করে পাপেট কাউকে বসাতে চায়।

    Tags # আন্তর্জাতিক # বিশ্ব
    Share This
    Author Image

    About Futurepress24

    বিশ্ব
    by Futurepress24 at Sunday, November 30, 2025
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Tags আন্তর্জাতিক, বিশ্ব

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Post Bottom Ad

    Author Details

    Follow Us

    🔴 লাইভ নিউজ
    লোড হচ্ছে...

    Socialize

    • facebook count=200k;
      Followers
    • youtube count=50k;
      Followers
    • instagram count=849;
      Followers
    ভোটের হাওয়া
    লোড হচ্ছে...

    About Us

    About Us

    Most Popular

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    পুতিন ও জেলেনস্কির সঙ্গে কী আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

    Top News

    Image

    Popular

    (no title)

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    পুতিন ও জেলেনস্কির সঙ্গে কী আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

    Recent

    Popular

    • নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
      নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
        আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালনের ...
    • ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
      ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
        এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার বিকেলে হাসপ...
    • সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
      সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
        সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের...
    •  ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
      ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
        নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদ...
    • কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
      কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
        সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, ১৭ বছর পরে কারামুক্ত হয়ে নির্বাচন করতে পারব-এটা কখনোই ভাবিনি। শুক্রব...

    Comments

    Archive

    Sponsor

    Technology

    Tags

    ১৬ ডিসেম্বর ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস DHAKA International live Live News Qouta Andolon অনলাইন ডেস্ক অর্থ-বাণিজ্য অর্থনীতি আইন ও বিচার আইন-আদালত আন্তর্জাতিক আবহাওয়া ইনকিলাব মঞ্চ এশিয়া কোটা আন্দোলন ক্যাম্পাস ক্রিকেট খেলা গণমাধ্যম গণমাধ্যমে গু*লি করে হত্যা ঘূর্ণিঝড় দিতওয়ার চট্টগ্রাম চাকরি জাতীয় জাতীয় ঐকমত্য কমিশন জীবনযাপন টি-টোয়েন্টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ট্রাম্প যুক্তরাষ্ট্র ডিজিটাল যুগ ঢাকা তারেক রহমান নিখোঁজ নির্বাচন পুতিন রাশিয়া বৈঠক প্রতারক চক্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রবাসী প্রবাসী বাংলাদেশি প্রেস সচিব শফিকুল আলম বন্যা ভূমিধস বরিশাল বাণিজ্য বাংলাদেশ বিজয় দিবস বিজ্ঞান প্রযুক্তি বিডিআর বিদ্রোহ বিনোদন বিশ্ব ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর ভোটের হাওয়া মধ্যপ্রাচ্য ময়মনসিংহ মিজানুর রহমান আজহারী মিডিয়া নিউজ মিডিয়া ব্যক্তিত্ব রংপুর রাজনীতি রাজশাহী রোগব্যাধি লাইভ নিউজ শাহবাগ শিক্ষার্থী শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীর আন্দোলন সবার ওপরে মুক্তিযুদ্ধ সর্বশেষ সংস্কার কমিশন আইন উপদেষ্টা সারা দেশ সারাদেশ সিলেট সৌদি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বাগত ২০২৬ হাদি

    Pages

    Connect Us

    █▓▒▒░░░Editor : Saifur Rahman Publisher: Junayed Ahmed Email: futurepress24@gmail.com Country: United States State: New York Region: Northeastern United States░░░▒▒▓█

    ❚█══About Us – Future Press 24══█❚

    ❚█══Future Press 24 delivers the latest news from around the world, covering politics, business, technology, sports, entertainment, and more. Our mission is to provide accurate, timely, and reliable news to keep you informed and engaged. We focus on clarity, credibility, and relevance, giving every story the attention it deserves. Stay updated with Future Press 24 for trustworthy news at your fingertips. ══█❚

    Contact Form

    Name

    Email *

    Message *

    Categories

    সর্বশেষ (497) জাতীয় (293) বাংলাদেশ (260) রাজনীতি (197) আন্তর্জাতিক (166) সারাদেশ (94) ভোটের হাওয়া (55) খেলা (30) নির্বাচন (19) মধ্যপ্রাচ্য (18) বিনোদন (12) ঢাকা (9) জীবনযাপন (8) অর্থ-বাণিজ্য (7) সৌদি (7) চট্টগ্রাম (6) আইন ও বিচার (3) বন্যা ভূমিধস (3) আইন-আদালত (2) ক্রিকেট (2) ডিজিটাল যুগ (2) বাণিজ্য (2) ব্রাহ্মণবাড়িয়া (2) অনলাইন ডেস্ক (1) আবহাওয়া (1) নিখোঁজ (1)
    Copyright © 2025 Futurepress24 -All Rights Reserved
    Crafted with by TemplatesYard | Distributed by Gooyaabi Templates