জাতীয় পতাকায় মোড়া হাদির লাশ - Future Press 24

Future Press 24
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলা
    • আন্তর্জাতিক
    • _এশিয়া
    • _মধ্যপ্রাচ্য
    • _ইউরোপ
    • অর্থ বাণিজ্য
    • _বিজ্ঞান প্রযুক্তি
    • সারাদেশ
    • _ঢাকা
    • _সিলেট
    • _রংপুর
    • _বরিশাল
    • _ময়মনসিংহ
    • _রাজশাহী
    • _চট্টগ্রাম
    • _ব্রাহ্মণবাড়িয়া
    • ভোটের হাওয়া

    শিরোনাম

    Home Top Ad

    Post Top Ad

    Friday, December 19, 2025

    Home জাতীয় বাংলাদেশ সর্বশেষ জাতীয় পতাকায় মোড়া হাদির লাশ

    জাতীয় পতাকায় মোড়া হাদির লাশ

    Futurepress24 Friday, December 19, 2025 জাতীয়, বাংলাদেশ, সর্বশেষ,

     


    সবাইকে কাঁদিয়ে চলে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির লাশ গতকাল সন্ধ্যায় ঢাকায় এসেছে। আজ বেলা ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই মহানায়কের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাঁকে দাফন করা হবে। চব্বিশের গণ অভ্যুত্থানের এই বিপ্লবীর মৃত্যুতে আজ সারা দেশে পালিত হবে রাষ্ট্রীয় শোক।

    গতকাল বিকাল ৫টা ৪৮ মিনিটে হাদির লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজে-৫৮৫) সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় হাদির লাশের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তাঁর বড় ভাই আবু বকর। বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো হাদির কফিন বুঝে নিতে উপস্থিত ছিলেন সরকারের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং রাজপথের অগণিত সতীর্থ। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম ও আত্মীয়স্বজনরা। একই সঙ্গে হাদির বোনজামাই আমিরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন হাদির কফিনের পাশে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে বের হওয়ার কথা থাকায় জুলাই যোদ্ধারা সেখানে অপেক্ষা করেন। পরে হাদির লাশ ক্যান্টনমেন্ট দিয়ে চলে যাওয়ায় জুলাই যোদ্ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যান। পুরো বিমানবন্দর এলাকা নিরাপত্তার চাদরে আবৃত ছিল। বিমানবন্দরে ব্যাপক মানুষের উপস্থিতি দেখা যায়।

    শরিফ ওসমান হাদির লাশ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বার্তায় বলা হয়, শহীদ ওসমান হাদির নামাজে জানাজা আজ বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহীদের ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে বলা হয়েছে। সংসদ ভবন ও আশপাশ এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগরে গণ সংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চব্বিশের এই মহানায়ক। তাঁর এ শাহাদাতবরণের খবর দেশে পৌঁছানোর পর থেকেই খুনিদের বিচার দাবিতে রাজপথ উত্তাল হয়ে ওঠে। গতকাল বাদ জুমা দেশের সব মসজিদ এবং ধর্মীয় উপাসনালয়ে ওসমান হাদির রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়। আজ হাদির জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। আজ জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

    যেভাবে রাজপথের বিপ্লবী হয়ে ওঠেন ওসমান হাদি : ঢাকা-৮ আসনের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, তা হলো শরিফ ওসমান হাদি। ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সব সময় ছিলেন প্রতিবাদমুখর। তিনি ছিলেন বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী, বক্তা এবং জুলাই গণ অভ্যুত্থান-পরবর্তী আত্মপ্রকাশ করা রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র। স্বল্পসময়ের মধ্যেই তিনি রাজপথ, ক্যাম্পাস ও সমাজ মাধ্যমে স্পষ্ট রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান ছিল ওসমান হাদির রাজনৈতিক জীবনের মোড় ঘোরানো অধ্যায়। ওই সময় তিনি ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ঢাকার রামপুরায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। তরুণদের সংগঠিত করা, মিছিল-সমাবেশে বক্তব্য দেওয়া এবং রাষ্ট্র সংস্কারের দাবি তুলে ধরার মাধ্যমে তিনি দ্রুত পরিচিত মুখ হয়ে ওঠেন। এর পরই ছাত্র-জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে ওসমান হাদির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হলো সব ধরনের আধিপত্যবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। গণতান্ত্রিক অংশগ্রহণ, ন্যায়বিচার ও রাজনৈতিক জবাবদিহিকে এ প্ল্যাটফর্মের মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয়। ওসমান হাদি বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন ও সভায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে পুরোনো ধারার রাজনীতির কঠোর সমালোচনা করেন। এ ছাড়া চলতি বছর আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে গড়ে ওঠা আন্দোলনে ওসমান হাদি ছিলেন অন্যতম আলোচিত তরুণ নেতা। রাষ্ট্রের সিদ্ধান্তেই ওসমান হাদির দাফন, অংশ নিতে ঢাকায় পরিবার :

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি জীবদ্দশায় বিভিন্ন লেখালেখিতে স্পষ্ট করে জানিয়েছিলেন মৃত্যুর পর যেন তাঁকে বাবা আবদুল হাদির কবরের পাশে দাফন করা হয়। তবে তাঁর পরিবার জানিয়েছে, এ বিষয়ে রাষ্ট্র যে সিদ্ধান্ত নেবে, তাঁরা সেটিই সম্মান ও শ্রদ্ধার সঙ্গে মেনে নেবে।

    বর্তমানে সরকারের ইচ্ছা অনুযায়ী ঢাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান বিন হাদিকে দাফন করা হবে। দাফনে অংশ নিতে ওসমান হাদির গ্রামে থাকা ছোট বোন মাসুমা আক্তার ও বড় বোনের স্বামী আমির হোসেন গতকাল দুপুর ২টার দিকে ঢাকার উদ্দেশে ঝালকাঠির নলছিটি ত্যাগ করেন। 

    গতকাল সকালে নলছিটি উপজেলার খাসমহল এলাকায় ওসমান হাদির গ্রামের বাড়িতে সাংবাদিকদের আমির হোসেন বলেন, ওসমান হাদি এখন শুধু আমাদের পরিবারের নয়; তিনি রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্র যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটিই গ্রহণ করব। আমাদের একটাই চাওয়া ওসমান হাদির স্মৃতি যেন মুছে না যায়, দেশের প্রতি তাঁর আত্মত্যাগের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক।

    ওসমান হাদির পৈতৃক বাড়ি নলছিটি উপজেলার হাঁড়িখালী গ্রামে। সেখানেই তাঁর বাবা আবদুল হাদি সমাহিত আছেন। ১৯৯৩ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শরিফ ওসমান হাদি। তাঁর বাবা ছিলেন একজন মাদরাসা শিক্ষক। তিন ভাই ও তিন বোনের মধ্যে ওসমান হাদি সবার ছোট। এদিকে ওসমান হাদির মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়ে ঝালকাঠির নলছিটি। বৃহস্পতিবার রাত থেকেই তাঁর বাড়িতে ভিড় করেন স্বজন, অনুসারী, সহযোদ্ধা, বন্ধু ও পাড়া প্রতিবেশীরা। কান্না ও বিস্ময়ে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্মৃতিচারণে উঠে আসে তাঁর দৃঢ় মনোবল, সাদাসিধে জীবনযাপন এবং অন্যায়ের সঙ্গে কখনো আপস না করার দৃশ্যপট।

    পরিবার ও স্বজনদের দাবি একটাই হাদিকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে

    সূত্র : বিডি প্রতিদিন

    Tags # জাতীয় # বাংলাদেশ # সর্বশেষ
    Share This
    Author Image

    About Futurepress24

    সর্বশেষ
    by Futurepress24 at Friday, December 19, 2025
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Tags জাতীয়, বাংলাদেশ, সর্বশেষ

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Post Bottom Ad

    Author Details

    Follow Us

    🔴 লাইভ নিউজ
    লোড হচ্ছে...

    Socialize

    • facebook count=200k;
      Followers
    • youtube count=50k;
      Followers
    • instagram count=849;
      Followers
    ভোটের হাওয়া
    লোড হচ্ছে...

    About Us

    About Us

    Most Popular

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    পুতিন ও জেলেনস্কির সঙ্গে কী আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

    Top News

    Image

    Popular

    (no title)

    সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

    পুতিন ও জেলেনস্কির সঙ্গে কী আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

    Recent

    Popular

    • নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
      নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
        আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালনের ...
    • ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
      ইসলামী আন্দোলনের নেতাদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
        এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার বিকেলে হাসপ...
    • সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
      সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
        সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের...
    •  ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
      ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির
        নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদ...
    • কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
      কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না
        সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, ১৭ বছর পরে কারামুক্ত হয়ে নির্বাচন করতে পারব-এটা কখনোই ভাবিনি। শুক্রব...

    Comments

    Archive

    Sponsor

    Technology

    Tags

    ১৬ ডিসেম্বর ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস DHAKA International live Live News Qouta Andolon অনলাইন ডেস্ক অর্থ-বাণিজ্য অর্থনীতি আইন ও বিচার আইন-আদালত আন্তর্জাতিক আবহাওয়া ইনকিলাব মঞ্চ এশিয়া কোটা আন্দোলন ক্যাম্পাস ক্রিকেট খেলা গণমাধ্যম গণমাধ্যমে গু*লি করে হত্যা ঘূর্ণিঝড় দিতওয়ার চট্টগ্রাম চাকরি জাতীয় জাতীয় ঐকমত্য কমিশন জীবনযাপন টি-টোয়েন্টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ট্রাম্প যুক্তরাষ্ট্র ডিজিটাল যুগ ঢাকা তারেক রহমান নিখোঁজ নির্বাচন পুতিন রাশিয়া বৈঠক প্রতারক চক্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রবাসী প্রবাসী বাংলাদেশি প্রেস সচিব শফিকুল আলম বন্যা ভূমিধস বরিশাল বাণিজ্য বাংলাদেশ বিজয় দিবস বিজ্ঞান প্রযুক্তি বিডিআর বিদ্রোহ বিনোদন বিশ্ব ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর ভোটের হাওয়া মধ্যপ্রাচ্য ময়মনসিংহ মিজানুর রহমান আজহারী মিডিয়া নিউজ মিডিয়া ব্যক্তিত্ব রংপুর রাজনীতি রাজশাহী রোগব্যাধি লাইভ নিউজ শাহবাগ শিক্ষার্থী শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীর আন্দোলন সবার ওপরে মুক্তিযুদ্ধ সর্বশেষ সংস্কার কমিশন আইন উপদেষ্টা সারা দেশ সারাদেশ সিলেট সৌদি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বাগত ২০২৬ হাদি

    Pages

    Connect Us

    █▓▒▒░░░Editor : Saifur Rahman Publisher: Junayed Ahmed Email: futurepress24@gmail.com Country: United States State: New York Region: Northeastern United States░░░▒▒▓█

    ❚█══About Us – Future Press 24══█❚

    ❚█══Future Press 24 delivers the latest news from around the world, covering politics, business, technology, sports, entertainment, and more. Our mission is to provide accurate, timely, and reliable news to keep you informed and engaged. We focus on clarity, credibility, and relevance, giving every story the attention it deserves. Stay updated with Future Press 24 for trustworthy news at your fingertips. ══█❚

    Contact Form

    Name

    Email *

    Message *

    Categories

    সর্বশেষ (497) জাতীয় (293) বাংলাদেশ (260) রাজনীতি (197) আন্তর্জাতিক (166) সারাদেশ (94) ভোটের হাওয়া (55) খেলা (30) নির্বাচন (19) মধ্যপ্রাচ্য (18) বিনোদন (12) ঢাকা (9) জীবনযাপন (8) অর্থ-বাণিজ্য (7) সৌদি (7) চট্টগ্রাম (6) আইন ও বিচার (3) বন্যা ভূমিধস (3) আইন-আদালত (2) ক্রিকেট (2) ডিজিটাল যুগ (2) বাণিজ্য (2) ব্রাহ্মণবাড়িয়া (2) অনলাইন ডেস্ক (1) আবহাওয়া (1) নিখোঁজ (1)
    Copyright © 2025 Futurepress24 -All Rights Reserved
    Crafted with by TemplatesYard | Distributed by Gooyaabi Templates